ডিম কষা (dim kosha recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
প্রথমে ডিম গুলি ভালো ভাবে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিতে হবে।
- 2
এবার কড়াইয়ে তেল দিয়ে তেল গরম হলে একটু হলুদ দিয়ে ডিম গুলি ভালো ভাবে ভেজে নিতে হবে।
- 3
তারপর আবার কড়াইয়ে তেল দিয়ে পাঁচ ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি গুলো দিতে হবে ও ব্রাউন করে ভেজে নিয়ে এর মধ্যে একে একে টমেটো কুচি, আদা বাটা,হলুদ, রসুন বাটা, জিরে,ধনে গুঁড়ো,লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো ভাবে কষাতে হবে। এবার ডিম গুলি দিয়ে একটু নাড়াচাড়া করে স্বাদ মতো নুন দিতে হবে।তারপর পরিমাণ মতো জল দিয়ে কিছুক্ষণ ফুটতে দিয়ে উপরে গরম মসলা ও ধনে পাতা কুচি ছড়িয়ে নামিয়ে নিলেই তৈরি ডিম কষা এবার গরম ভাতের সাথে পরিবেশন করলেই হবে।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/15297650






মন্তব্যগুলি (3)