আলু দিয়ে করলা ভাজি

Tasnuva lslam Tithi @Tasnuva28
ভীষণ প্রিয় করলা ভাজি।আর আলু দিয়ে এই ভাজি আমার খুব পছন্দের।
আলু দিয়ে করলা ভাজি
ভীষণ প্রিয় করলা ভাজি।আর আলু দিয়ে এই ভাজি আমার খুব পছন্দের।
রান্নার নির্দেশ
- 1
প্রথমে করলা ওআলু ধুয়ে পানি ঝরিয়ে পছন্দ মতো পাতলা কেটে টুকরো করে কেটে নিবো।
- 2
এবারে একটি কড়াইতে পরিমাণ মতো সয়াবিন তেল গরম করে তাতে পেঁয়াজ কুচি হালকা ভেজে স্বাদ মতো লবণ ও পরিমাণমতো হলুদ গুঁড়া দিয়ে একটু নেড়ে করলা ও আলুর স্লাইস দিয়ে হালকা নেড়ে ঢাকনা দিয়ে ৫ মিনিট রান্না করবো।করলা বেশি নাড়লে তেতো হয়ে যায়,তাই হালকা নাড়তে হবে।
- 3
৫মিনিট পর ঢাকনা তুলে কাঁচামরিচ ফালি দিয়ে একটু নেড়ে ভাজা ভাজা করে নামিয়ে নিবো ।করলা বেশি সিদ্ধ না করাই ভালো,এতে পুষ্টিগুণ নষ্ট হয়।অর্ধ সিদ্ধ হলেই নামিয়ে গরম ভাতের সাথে পরিবেশন করবো। ধন্যবাদ।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/15306596




মন্তব্যগুলি (2)