খাসির মাংস ভূনা

ঈদ স্পেশাল খাসির রানের মাংস দিয়ে তৈরি খা সির মাংস ভূনা আশাকরি সবাই উপভোগ করবেন। ধন্যবাদ।
খাসির মাংস ভূনা
ঈদ স্পেশাল খাসির রানের মাংস দিয়ে তৈরি খা সির মাংস ভূনা আশাকরি সবাই উপভোগ করবেন। ধন্যবাদ।
রান্নার নির্দেশ
- 1
প্রথমে এই ভুনা মাংস রান্না করার জন্য একটি স্পেশাল গরম মসলা তৈরি করে নিবো। সেজন্য ১টে চামচ করে গোটা সরিষা,মেথি, রাঁধুনি, কাঁচা ধনিয়া ও জিরা,কালো গোল মরিচ একসাথে হালকা পেলে ঠান্ডা করে ব্লেন্ডারে গুঁড়া করে নিবো।এবারে, খাসির রানের মাংস পছন্দ মতো কেটে ধুয়ে পানি ঝরিয়ে সব রকমের বাটা ও গুঁড়া মসলা, কাজুবাদাম বাটা স্পেশাল গরম মসলা ও স্বাদ মতো লবণ মাখিয়ে নিবো। এখানে উল্লেখ্য যে স্পেশাল গরম মসলা মেরিনেট করার সময় অর্ধেক টা দিবো।বাকি অর্ধেক রান্নার সময় দিতে হবে।এবারে মাংস ১ঘন্টা মেরিনেট করে রেখে দিবো।
- 2
এবারে একটি হাঁড়িতে পরিমাণ মতো সয়াবিন তেল গরম করে পেঁয়াজ কুচি বেরেস্তা মতো করে ভেজে নিবো, এবং ম্যারিনেট করা খাসির মাংস গুলো দিয়ে নেড়ে গোটা গরম মসলা তেজপাতা দারুচিনি এলাচ লবঙ্গ দিয়ে মিশিয়ে ঢাকনা দিয়ে মিডিয়াম আঁচে মাংস রান্না করবো।
- 3
মাংস মোটামোটি হয়ে এলে প্রয়োজনে পানি এবং করবো, এবং বাকি অর্ধেক স্পেশাল গরম মসলা টা দিয়ে নেড়ে আবারো ঢাকনা দিয়ে মিডিয়াম আঁচে মাংস রান্না করবো।
- 4
মাংস নরম তুলতুলে হয়ে মাখামাখা হয়ে আসলে গোটা শুকনো মরিচ ও কালো এলাচ ও স্টার মসলা ছড়িয়ে দিবো এবং আরো ১০ মিনিট মৃদু আঁচে রান্না করবো।
- 5
সবশেষে কিছু কাজুবাদাম ও পেঁয়াজের রিং ছড়িয়ে গরম গরম পরিবেশন করবো ঈদ স্পেশাল খাসির মাংস ভূনা।এটি পোলাও,সাদা ভাত কিংবা পরোটার সাথে অসাধারণ লাগে। ধন্যবাদ।
Similar Recipes
More Recipes




মন্তব্যগুলি (2)