মিষ্টি দই (Sweet curd)।

মিষ্টি দই খেতে সবাই ভালোবাসে। তাই ঘরে থাকা উপকরন দিয়ে ওভেনে তৈরী করেছি মিষ্টি দই।
মিষ্টি দই (Sweet curd)।
মিষ্টি দই খেতে সবাই ভালোবাসে। তাই ঘরে থাকা উপকরন দিয়ে ওভেনে তৈরী করেছি মিষ্টি দই।
রান্নার নির্দেশ
- 1
প্রথমে দুই রকমের দুধ হ্যান্ড হুইস্ক দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিন। এবার একটা কড়াইয়ে ঢেলে মিডিয়াম আঁচে চূলায় বসিয়ে নেড়ে নেড়ে একটু ঘন করে নিন। আরেকটি কড়াইয়ে ২ টে চা চিনি ও ২ চা চা পানি দিয়ে ক্যারামেল করে নিন। ক্যারামেল যেন পুড়ে না যায় এই খেয়াল রাখবেন।
- 2
এবার এই ক্যরামেলের মধ্যে গরম দুধ অল্প অল্প করে দিয়ে তাড়াতাড়ি মেশান। ভালো করে মিশে গেলে এটা দুধের কড়াইয়ে ঢেলে দিন ও ভালো করে মিশিয়ে নিন। ক্যারামেলের এই স্টেপ না করলেও পারবেন, এটা শুধু দইএর রং সুন্দর করার জন্য।
- 3
মিষ্টি ঠিক মত হয়েছে কিনা দেখে নিন। দরকার হলে একটু চিনি মিশান ও জ্বাল দিন। দুধ এবার নামিয়ে ফেলুন ও কুসুম গরম তাপমাত্রায় আসা পর্যন্ত অপেক্ষা করুন। দই ভালো করে ফেটিয়ে নিন। দুধ কুসুম গরম হলে এতে দই ঢালতে থাকুন ও হুইস্ক দিয়ে মেশাতে থাকুন। প্রায় পুরোটাই লাগবে টকমিষ্টি হতে। ঠিকমতো স্বাদ হলে দই জমানোর পাত্রে ঢেলে নিন। যেকোন ওভেন প্রুফ বাটিতে নিলেই হবে। আমার কাছে মাটির হাড়ি ছিল তাই ওটাতে বসিয়েছি।
- 4
ওভেন প্রিহিট করে নিন। এবার সবচেয়ে নীচের ডিগ্রীতে তাপ সেট করে দইএর বাটি বসিয়ে দিন। একঘণ্টা পরে টুথ পিক দিয়ে চেক করবেন বসেছে কিনা বা দইটা তরল দেখাচ্ছে কিনা। দরকার হলে আরও আধা ঘন্টা রাখুন ওভেনে। ওভেন ভেদে তাপের তারতম্য থাকে। আমার টাতে ১০০° লোয়েষ্ট। কারো হয়তো ৯০° হতে পারে। তবে কখনই তাপ বাড়িয়ে দেবেন না তাহলে দই ছানা হয়ে যাবে। ব্যাস তৈরী হয়ে গেল ঘরে পাতা মিষ্টি দই, ঠাণ্ডা করে ফ্রীজে রেখে পরের দিন পরিবেশন করুন।
Keywords
Similar Recipes
More Recipes















মন্তব্যগুলি