লইঠঠা শুটকি দিয়ে রাজমা রান্না

Ummay Salma @cook_31211411
লইঠঠা শুটকি দিয়ে রাজমা রান্না
রান্নার নির্দেশ
- 1
প্রথমে রাজমা ৫-৬ থেকে ঘন্টা ভিজিয়ে রাখতে হবে ঠান্ডা পানি দিয়ে। অথবা গরম পানি দিয়ে দুই ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। ভিজে খোসা নরম হয়ে গেলে খোসা ছাড়িয়ে নিতে হবে।
- 2
শুটকি ভালো করে ধুয়ে নিতে হবে। পেঁয়াজ আর রসুন কুঁচি করে নিতে হবে।
- 3
কড়াইতে তেল গরম করে পেঁয়াজ আর রসুন কুঁচি দিয়ে দিতে হবে। পেঁয়াজ আর রসুন একটু বাদামি রং হয়ে গেলে সব গুড়ো মশলা এবং কাঁচা মরিচের পেস্ট দিয়ে দিতে হবে। সাথে একটু পানি দিয়ে দিতে হবে।
- 4
মশলা কসে তেল উপরে উঠে এলে শুটকি এবং রাজমা সাথে টমেটো দিয়ে দিয়ে দিতে হবে।
- 5
এবং দেড়কাপ পানি দিয়ে দিতে হবে।
১৫ মিনিট পর দেখতে হবে, রাজমা সিদ্ধ হয়ে এলো কিনা।
রাজমা একটু সিদ্ধ হলেই ধনিয়াপাতা দিয়ে নামিয়ে নিতে হবে।আর যদি সিদ্ধ নাহয় আরেকটু পানি দিয়ে আবার সিদ্ধ করতে হবে।
- 6
গরম ভাতের সাথে শুটকি দিয়ে রাজমা অসাধারণ খেতে।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/15323455



মন্তব্যগুলি (5)