রান্নার নির্দেশ
- 1
প্রথমে একটা নন্ স্টিক কড়া গ্যাসে বসিয়ে কড়া গরম হলে তাতে তেল দিয়ে, তাতে প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে একটু ভেজে তাতে একে একে বেগুন, গাজর, লাউ, কুমড়ো ও সজনে ডাটা র টুকরো গুলো দিয়ে ভালো ভাবে মিশিয়ে নাড়িয়ে, স্লো ফ্লেমে রাখতে হবে।
- 2
এবারে অরহড় ও মুশুড়ি ডাল দুটি ভালো ভাবে ধুয়ে, একসাথে মিশিয়ে কড়াতে সাঁতলানো তরকারির সাথে মিশিয়ে দিতে হবে।
- 3
এরপরে একটু নাড়িয়ে চেরা কাঁচালংকা গুলো দিয়ে,,জল মিশিয়ে প্রেস্টিজ কুকারে সেদ্ধ করে নিতে হবে।
- 4
প্রেসার কুকারে ৫টা সিটি দিলে কুকার বন্ধ করে ঠান্ডা করতে হবে। এবারে, কুকার ঠান্ডা হলে ঢাকা খুলে দেখলাম ডাল সেদ্ধ হয়ে গেছে।
- 5
এবারে একটি নন্ স্টিক কড়া গ্যাসে বসিয়ে তাতে তেল দিয়ে কারিপাতা,গোটা সরষে ও শুকনো লংকা ফোড়ন দিয়ে......তার মধ্যে তরকারি মেশানো সেদ্ধ ডাল ঢেলে দিতে হবে ও তাতে টমেটো কুচি, নুন, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লংকাগুড়ো দিয়ে ফোটাতে হবে।
- 6
কিছুক্ষন পরে ছাঁকা পাকা তেঁতুল এর কাথ্ টা ডালের মধ্যে ঢেলে, ভালো ভাবে মিশিয়ে নিতে হবে ও চিনি মিশিয়ে দিতে হবে।
এবারে একবার ফুটলেই তৈরি
দারুন টেস্টি 😋😋
সাম্বার ডাল
Similar Recipes
More Recipes





মন্তব্যগুলি