তন্দুরি চা (tandoori cha recipe in Bengali)
#কুকপ্যাড#sarekahon
রান্নার নির্দেশ
- 1
মাটির ভাঁড়টিকে আগুনের ঢিমে আঁচে বসিয়ে দিন।
- 2
অন্যদিকে আমাদের চা বানিয়ে নিতে হবে। তারজন্য একটা সসপ্যানে জল গরম করতে দিন।
- 3
জল গরম হয়ে গেলে এর মধ্যে চা পাতা, চা মশলা, আদা, এলাচ ও দারচিনি থেঁতো করে দিয়ে দিন।
- 4
এটাকে একটু ফুটতে দিন।
- 5
ভাঁড় টির অন্য দিক টিও উল্টে দিন যেন পুরো পাত্রটি সমান ভাবে খুব সুন্দর করে গরম হতে পারে।
- 6
চা এর জল একটু ফুটে উঠলে এবার দুধটা ঢেলে দিন। এবং আরো ২ মিনিট আঁচ এ রাখুন।
- 7
মাটির ভাঁড় টির চারপাশ গরম হয়ে এলে এবার ভাঁড় টি সম্পূর্ণ উল্টো করে আঁচে রাখুন এবং আরো একটু গরম করুন। দেখা যাবে ভাঁড় টি অত্যন্ত তাপে লালচে রঙ এ পরিণত হয়েছে।
- 8
এবার চা আঁচ থেকে নামিয়ে নিন এবং ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়ে একটি পাত্রে ঢেলে নিন।
- 9
অন্যদিকে একটা গভীর পাত্রের মধ্যে গরম ভাঁড়টি বসিয়ে দিন। এবার ছেঁকে নেওয়া চা উপর থেকে ওই ভাঁড় এর মধ্যে ধীরে ধীরে ঢালতে থাকুন। চা ঢালার সময় দেখা যাবে সেখানে অসংখ্য বাবলস তৈরি হয়েছে এবং চা উপচে পড়ছে। এভাবে তৈরি হয়ে যাবে "তন্দুরি চা"।
Keywords
Similar Recipes
More Recipes



মন্তব্যগুলি