বড়া ঝালে(bora jhale recipe in Bengali)

Tandra Dutta @cook_26398320
বড়া ঝালে(bora jhale recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
পোস্ত বাটাতে সামান্য নুন, হলুদ, কাঁচা লঙ্কা বাটা ও হাফ চা চামচ ময়দা দিয়ে মেখে বড়া বড়া ভেজে নিতে হবে।
- 2
পোস্তের বড়া গুলো তুলে নিয়ে আরেকটু তেল দিয়ে ডালের বড়ি ভেজে নিতে হবে।
- 3
এবারে কড়াইতে শুকনো লঙ্কা ও কালোজিরে ফোড়ন দিয়ে বড়াগুলো দিয়ে তাতে সরষে বাটা ও স্বাদমতো নুন, হলুদ ও চিনি দিয়ে বড় দুই কাপ পরিমাণ জল দিয়ে ঢাকা দিয়ে লো ফ্লেমে রান্না করতে হবে।
- 4
ঢাকা খুলে মাঝেমাঝে একটু নেড়ে দিব, বড়াগুলো নরম হয়ে এলে তাতে দুই টেবিল চামচ সর্ষের তেল আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে মিনিট দুই ঢেকে গ্যাস বন্ধ করে দেব। ঝোল গামাখা মতো হয়ে গেলেই পরিবেশন করার জন্য তৈরি আমাদের বড়া ঝালে।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/15372145











মন্তব্যগুলি (2)