কাঁকরোল-আলুর ভাজি।

Bipasha Ismail Khan @bipasha49
সকালের নাশতায় রুটির সঙ্গে কিমবা গরমের দুপুরে ভাতের সঙ্গে ট্রাই করতে পারেন এই রেসিপিটি।
কাঁকরোল-আলুর ভাজি।
সকালের নাশতায় রুটির সঙ্গে কিমবা গরমের দুপুরে ভাতের সঙ্গে ট্রাই করতে পারেন এই রেসিপিটি।
রান্নার নির্দেশ
- 1
প্রথমে সবজিগুলো কুচি করে কেটে নিতে হবে।পেয়াজ কুচি করে নিতে হবে।কাচামরিচ চিরে নিতে হবে।
- 2
ফ্রাইপেনে তেল দিয়ে প্রথমে তেজপাতা একটু ভেজে নিতে হবে।এরপর পেয়াজ কুচি দিয়ে ভেজে নিতে হবে।পেয়াজকুচি একটু ভাজা হলে হলুদগুড়া, মরিচগুড়া ও স্বাদমতো লবণ দিয়ে নেড়ে নিতে হবে।
- 3
এরপর এতে কাঁকরোল কুচি ও আলু কুচি দিয়ে নাড়তে হবে।এরপর ঢেকে অল্প আঁচে রান্না করতে হবে বিশ মিনিট।
- 4
এরপর ঢাকনা খুলে কাচামরিচ চিরে দিতে হবে।
- 5
আরো কয়েক মিনিট ভেজে উপরে ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নিলেই তৈরী মজাদার কাঁকরোল -আলুর ভাজি।
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/15419407




মন্তব্যগুলি (2)