বেগুন ভাজি।

Bipasha Ismail Khan @bipasha49
বাঙালিয়ানা পাতে বেগুন ভাজি ছাড়া খাবারটাই যেনো অসম্পূর্ণ, নিয়ে এলাম আমার প্রিয় রেসিপি।
বেগুন ভাজি।
বাঙালিয়ানা পাতে বেগুন ভাজি ছাড়া খাবারটাই যেনো অসম্পূর্ণ, নিয়ে এলাম আমার প্রিয় রেসিপি।
রান্নার নির্দেশ
- 1
প্রথমে বেগুন ধুয়ে,চাক চাক করে কেটে নিতে হবে।
- 2
এরপর বেগুনে হলুদগুড়া ও লবণ মাখিয়ে রাখতে হবে ১০ মিনিট।
- 3
১০ মিনিট পর বেগুনের দুপাশে মরিচগুড়া ও পাঁচফোড়ন মেখে নিতে হবে।
- 4
ফ্রাইপেনে তেল দিতে হবে,তেল গরম হলে মশলা মাখানো বেগুনের টুকরোগুলো দিয়ে দিতে হবে।এরপর ঢেকে অল্প আঁচে ভাজতে হবে ৫ থেকে ৭ মিনিট।
- 5
এরপর বেগুনের একপাশ হয়ে আসলে অপর পাশ উল্টে দিয়ে আরো ৫ মিনিট ঢেকে ভেজে নিতে হবে।এরপর তুলে নিতে হবে।ব্যাস মজাদার বেগুন ভাজি উপভোগ করুন গরম গরম ভাতের সঙ্গে।ধন্যবাদ।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/15420539




মন্তব্যগুলি