টুনা ফিশ কাবাব

টুনা ফিশ কাবাব খুব সহজ কিছু উপকরণ দিয়ে খুব অল্প সময়ে বানিয়ে নেয়া যায় । এটি ভিষন মজাদার একটি নাস্তা । বিকেলে চায়ের সাথে এমন কি পোলাও বিরিয়ানির সাথেও সাইড ডিশ হিসেবে ব্যবহার করা যায় । আমার পরিবারের দারুন পছন্দ এই টুনা ফিশ কাবাব ।

রান্নার নির্দেশ
- 1
প্রথমে টুনা ফিস, সেদ্ধ আলু, পেঁয়াজ বেরেস্তা, ধনেপাতা কুচি, পুদিনা পাতা কুচি, কাঁচা মরিচ কুচি, চাট মসলা, গরম মসলা গুঁড়ো, লেবুর রস, লবণ ও কালো গোল মরিচ গুঁড়ো একসাথে ভাল ভাবে মাখিয়ে নিতে হবে ।
- 2
এর পর মিশ্রনটি দিয়ে কমপক্ষে ৮/১০ টি গোল শেপ কাবাব বানিয়ে নিতে হবে । তারপর একটি ডিম ফেটিয়ে নিয়ে কাবাব গুলো ডিমে ভিজিয়ে ব্রেড ক্রাম্ব দিয়ে কোট করে নিতে হবে ।
- 3
এরপর তেল গরম করে মাঝারি আঁচে কাবাব গুলো ডুবো তেলে বাদামী করে ভেজে তুলে গরম গরম সার্ভিং ডিশ এ সাজিয়ে পরিবেশন করতে হবে ।
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি