রান্নার নির্দেশ
- 1
চাল ধুয়ে পানি জরিয়ে ৩০ মিনিটের জন্য রেখে দিবো । কড়াইয়ে তেল গরম করে মশলা গুলো দিয়ে ৩০ সেকেন্ড ভেজে পিয়াজ কুচি দিবো, পিয়াজ হালকা বাদামি রং করে ভেজে নিবো ।
- 2
পিয়াজ ভাজা হলে দিয়ে দিবো আধা বাটা ও রসুন বাটা,সামান্য ভেজে চাল টা দিয়ে ৫ মিনিট ভেজে নিবো,এবার গরম পানি দিয়ে দুধ লবন কিচমিচ কাচামরিচ ও লেবুর রস দিয়ে দিবো ।
- 3
এবার সব কিছু নেরে দিয়ে ডেকে দিবো,যতক্ষণ না পানিটা গায়ে গায়ে লেগে আসবে। মিডিয়াম আচে আনুমানিক ৭-৮ মিনিট সময় লাগবে।
- 4
ঘি আর কেওরা জল দিয়ে চুলার আঁচ কমিয়ে ১০ মিনিটের জন্য রেখে দিবো।পাতিল এর নিচে একটা তাওয়া দিয়ে নিবো।
- 5
চুলা থেকে নামিয়ে ঢাকনা খুলে সামান্য নেরে চেরে পিয়াজ বেরেস্তা দিয়ে ১০ মিনিটের জন্য ডেকে রাখবো। এবার পরিবেশন করব ঝরঝরে সাদা পোলাও।।
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/15422860














মন্তব্যগুলি