ডাল তরকা (Dal tadka recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
প্রথমে মিক্সড ডাল ১ ঘণ্টা ভিজিয়ে রেখেছি। তারপরে সেটা প্রেসার এ ১/২ চা চামচ আদা, রসুন, কাঁচা লঙ্কা কুচি, টমেটো ও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ও ১/২ টেবিল চামচ তেল দিয়ে সেদ্ধ করে নিয়েছি।
- 2
কড়াইতে তেল ও ঘী দিয়ে তাতে গোটা জিরা ফোড়ন দিয়ে তাতে আদা, রসুন ও লঙ্কা কুচি দিয়ে হালকা সতে করে তাতে পেঁয়াজ কুচি দিয়ে হালকা ভেজে নিয়েছি। এতে একে একে সমস্ত গুঁড়ো মসলা যোগ করে ভাল করে কষিয়ে নিয়েছি। খেয়াল রাখতে হবে মসলা পুড়ে না যায়।
- 3
তারপর এতে সেদ্ধ ডাল মিশিয়ে সামান্য ফুটিয়ে তাতে ধনেপাতা কুচি ও কোসুরি মেথি যোগ করে হালকা করে নেড়ে ওপরে ঘী মিশিয়ে নামিয়ে নিয়েছি।
রাওয়া ফিশ ফ্রাই ও জিরা রাইস এর সাথে পরিবেশন করেছি।
এটা তুর ডাল দিয়েও শুধু করা যায় বা যেকোনো দুটো ডাল ও ব্যবহার করা যায়।
চাইলে এই ডাল বানানোর পর সামান্য ঘী তে জিরা ফোড়ন, হিং, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ডালের ওপরে ছড়িয়ে দেওয়া যায়। এটা ডাল কে আরো সুস্বাদু করে তোলে। (অপশনাল)।
Keywords
Similar Recipes
More Recipes



মন্তব্যগুলি