তালের বড়া(taler bora recipe in Bengali)

#JM
বছরে এই তালের সময়ে তালের বড়া না খেলে কি চলে? তাই অল্প হলেও জন্মাষ্ঠমীতে তালের বড়া চাই ই চাই।
তালের বড়া(taler bora recipe in Bengali)
#JM
বছরে এই তালের সময়ে তালের বড়া না খেলে কি চলে? তাই অল্প হলেও জন্মাষ্ঠমীতে তালের বড়া চাই ই চাই।
রান্নার নির্দেশ
- 1
প্রথমে একটা বাটিতে ময়দা, সুজি চালুনি দিয়ে চেলে নিতে হবে।
- 2
এবারে এতে তালের রস, চিনি ও দুধ দিয়ে ভালোভাবে মিশিয়ে ৩০ মিনিট মিশ্রণটি ঢেকে রেখে দিতে হবে। এতে সুজি ভালোভাবে দুধের সাথে মিশে ফুলে যাবে।
- 3
৩০ মিনিট পর ঢাকা খুলে জল মিশিয়ে আবারো ভালোভাবে নাড়াচাড়া করে দিলেই বড়ার জন্য মিশ্রণ তৈরী।
- 4
কড়াইতে সাদাতেল গরম করে চামচ বা হাত দিয়ে ছোট ছোট গোল করে মিশ্রণটি অল্প করে দিয়ে লাল করে ভেজে ছেঁকে তুলে নিলেই গরম গরম তালের বড়া তৈরী। এভাবে করলে গরম বড়া বেশ মুচমুচে হয়, আর খেতে বেশ নরমও লাগে। তালের ঠান্ডা পায়েসে ডুবিয়ে এই গরম বড়া খাওয়ার মজাই আলাদা।
Keywords
Similar Recipes
More Recipes




মন্তব্যগুলি