স্পাইসি বিফ পটেটো ফ্রাইড হ্যান্ড পাই(স্পাইসি স্ন্যাকস্)

#happy
ইউরোপিয়ান এই স্ন্যাকস টা আমার ছেলের ভীষণ পছন্দ।তাই মাঝে মাঝেই করা হয়। আজ তাই নিয়ে এলাম ভীষণ পছন্দের এই স্পাইসি এন্ড মাউথ ওয়াটারিং বিফ পটেটো হ্যান্ড পাই।
স্পাইসি বিফ পটেটো ফ্রাইড হ্যান্ড পাই(স্পাইসি স্ন্যাকস্)
#happy
ইউরোপিয়ান এই স্ন্যাকস টা আমার ছেলের ভীষণ পছন্দ।তাই মাঝে মাঝেই করা হয়। আজ তাই নিয়ে এলাম ভীষণ পছন্দের এই স্পাইসি এন্ড মাউথ ওয়াটারিং বিফ পটেটো হ্যান্ড পাই।
রান্নার নির্দেশ
- 1
প্রথমে পাই এর পুরো তৈরি করে নিবো। সেজন্য ২ টা পরিমাণ গরুর মাংস ছোট ছোট টুকরা করে কেটে নিবো,যতটা ছোট করে কেটে নেয়া যায়,এরপর ১/২ কাপ পরিমাণ আলু ও ছোট ছোট করে কেটে নিবো,বিশ্বের সাথে সামঞ্জস্য রেখে।
- 2
এবারে বিফ ম্যারিনেট করে রাখবো ২০ মিনিট এর জন্য। সেজন্য একটি বোলে বিশ্বের সাথে সয়াসস,চিলি সস,স্বাদ অনুযায়ী সামান্য লবণ,জিরা,ধনে গুঁড়া,লাল মরিচের গুঁড়া গোল মরিচ গুঁড়া,আদা রসুন পেস্ট সব কিছু একসাথে মিশিয়ে মেখে বিফ ম্যারিনেট করে নিবো।
- 3
বিফ মেরিনেশন হতে হতে পারি এর জন্য ডো তৈরি করে নিবো। সেজন্য একটি বোলে পরিমাণ অনুযায়ী ময়দা নিবো এবং এর সাথে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে ময়দা একটু মেখে নিবো। এবং আগে থেকে লবণ দিয়ে ফুটিয়ে নেয়া পানি অল্প অল্প করে দিয়ে মেখে একটি মোটামুটি শক্ত ডো তৈরি করে নিবো। এবং একটি ভেজা কাপড় দিয়ে ডো টা থেকে রাখবো,তাতে আদ্রর্তা নষ্ট না হয়।
- 4
এবারে ৩০ মিনিট পর ম্যারিনেট করে রাখা বিফ আরেকটু মেখে নিবো এবং একটি কড়াইতে ২ কিউব বাটার গরম করে তাতে পেঁয়াজ কুচি হালকা ভেজে বিফ ও আলুর কিউব গুলো দিয়ে অনবরত নেড়েচেড়ে নিবো।
- 5
এভাবে কিছুক্ষণ নেড়ে সামান্য পানি ২টে চামচের বেশি না,দিয়ে ঢাকনা দিয়ে ১০ মিনিট রান্না করবো।১০ মিনিট পর ঢাকনা তুলে নেড়েচেড়ে পুর টা একটু ভাজা ভাজা করে নামিয়ে নিবো এবং ঠান্ডা করে নিবো।
- 6
এদিকে পাই এর ডো টা আরেকবার একটু মেখে নিবো ২ টে চামচ সয়াবিন তেল দিয়ে।৫ মিনিট তেল মাখিয়ে ভালো করে মেখে মথে নিবো।এবারে রুটির মতো করৈ বেলে নিবো এবং চারকোনা করে কেটে নিবো এবং এর একসাইডে বিফ আলুর তৈরি করা পুর টি দিয়ে প্যাচিয়ে চারিদিক পানির সাহায্যে লাগিয়ে নিবো, এবং একটি কাঁটা চামচ দিয়ে চারিদিকে একটু ফুটো ফুটো করে নিবো।এভাবে সব গুলো তৈরি করে নিবো। এবং একটি ননস্টিক ফ্রাইপ্যানে সামান্য সয়াবিন তেলে সবগুলো ব্রাউনকরে ফ্রাই করে নিবো। জজ
- 7
সবশেষে বাড়তি তেল টিস্যতে ঝড়িয়ে নিয়ে টমেটো সস ও শশার স্লাইস এর সাথে পরিবেশন করবো।
Keywords
Similar Recipes
More Recipes






মন্তব্যগুলি (2)