গোলাপ জাম মিষ্টি।

গোলাপজাম ভালবাসেনা এমন মানুষ খুঁজে পাওয়া দায় !আর সেই রেসিপিটি যদি তৈরি করা যায় বাসায় ,তাহলে তো আর কথাই নেই ,প্রিয় খাবারটি উপভোগ করা যাবে যে কোন সময়ে ।তাই আমি নিয়ে এলাম সহজ উপায়ে সবার প্রিয় গোলাপজাম মিষ্টি তৈরির রেসিপি।
গোলাপ জাম মিষ্টি।
গোলাপজাম ভালবাসেনা এমন মানুষ খুঁজে পাওয়া দায় !আর সেই রেসিপিটি যদি তৈরি করা যায় বাসায় ,তাহলে তো আর কথাই নেই ,প্রিয় খাবারটি উপভোগ করা যাবে যে কোন সময়ে ।তাই আমি নিয়ে এলাম সহজ উপায়ে সবার প্রিয় গোলাপজাম মিষ্টি তৈরির রেসিপি।
রান্নার নির্দেশ
- 1
প্রথমে দুধ চুলায় বসিয়ে গরম করে নিন। দুধ ফুটে উঠলে এতে লেবুর রস দিয়ে দিন। এতে দুধ কেটে ছানা বেরিয়ে আসবে। এরপর দুধ নামিয়ে পানি গুলো ফেলে দিয়ে,ছেঁকে ছানাগুলো আলাদা করে নিন।
- 2
এরপর একটি বড় পাত্রে ছানা নিতে হবে ।ছানার সঙ্গে এলাচ গুঁড়ো, খাবার সোডা, ময়দা সুজি, সব ভাল করে মিশিয়ে নিয়ে হাতের তালু দিয়ে আস্তে আস্তে মথে ভালো করে ময়ান তৈরি করে নিতে হবে।
- 3
ময়াটা একটু নরম হয়ে এবং ক্রিমি হয়ে আসলে, এর থেকে ছোট ছোট বল তৈরি করে নিতে হবে।
- 4
এরপর সিরা তৈরী করে নিতে হবে।এজন্য চিনি,পানি ও জাফরান এক সঙ্গে জ্বাল দিতে হবে।পানি ফুটে সিরা প্রায় হয়ে আসলে নামিয়ে নিতে হবে।চামচ দিয়ে সিরা তুললে,যখন দেখবেন সিরা দিয়ে একটি তার তৈরী হয়েছে,বুঝতে হবে সিরা তৈরী।
- 5
এরপর কড়াইতে ঘি ও তেল মিশিয়ে চুলায় বসান। গরম হয়ে আসলে ছানার তৈরি বলগুলো একটা একটা করে ছেড়ে দিন। অল্প আঁচে বলগুলো ভাজতে ভাজতে লালচে কালার হয়ে আসলে তুলে সিরায় ডুবিয়ে দিন। ১০ মিনিট মিষ্টিগুলো সিরায় ভিজে থাকলে ভিতরে রস ঢুকে নরম হবে।ব্যাস মজাদার মিষ্টি গোলাপজাম তৈরি ।যেভাবে আপনার ভালো লাগে উপভোগ করুন গরম গরম অথবা ঠান্ডা।পরিবেশনের সময় উপরে পেস্তা কুচি ছড়িয়ে দিন।ধন্যবাদ।
Keywords
Similar Recipes
More Recipes




মন্তব্যগুলি (5)