চিংড়ি দিয়ে কচুরমুখি রান্না।

আমার বাবা বারাবরই কচুর বিভিন্ন পদ খেতে ভালোবাসতেন।তার মধ্যে চিংড়ি দিয়ে কচুরমুখি রান্না তার ভীষণ প্রিয় ছিলো ।বাবার প্রিয় খাবারগুলো যখন রান্না করি,বাবাকে খুব মিস করি।
চিংড়ি দিয়ে কচুরমুখি রান্না।
আমার বাবা বারাবরই কচুর বিভিন্ন পদ খেতে ভালোবাসতেন।তার মধ্যে চিংড়ি দিয়ে কচুরমুখি রান্না তার ভীষণ প্রিয় ছিলো ।বাবার প্রিয় খাবারগুলো যখন রান্না করি,বাবাকে খুব মিস করি।
রান্নার নির্দেশ
- 1
প্রথমে কচুর মুখি খোসা ছিলে, ধুয়ে, দুটুকরো করে কেটে নিতে হবে। চিংড়ি মাছ গুলো ধুয়ে পরিষ্কার করে নিতে হবে।
- 2
এরপর রান্নার হাড়িতে প্রথমে তেল দিতে হবে ।তেল গরম হয়ে আসলে এতে পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে।
- 3
পেঁয়াজ বাটা ভেজে বাদামি রঙের হয়ে আসলে একে একে একে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া ও স্বাদমতো লবণ দিয়ে নাড়তে হবে ।এরপর মসলা কষিয়ে তেল উঠে আসলে এতে আধা কাপ পানি দিতে হবে। এরপর ভালো করে নেড়ে মসলা কষিয়ে নিতে হবে।
- 4
মসলা কষিয়ে আসলে এতে কুচো চিংড়ি গুলো দিয়ে দিতে হবে ।এরপর ভাল করে নেড়ে, ৫ মিনিট রান্না করতে হবে। এরপর এতে কচুর মুখি গুলো দিয়ে দিতে হবে ।ভালো করে কষিয়ে নিয়ে কচুর মুখি দেওয়ার পর,দু কাপ পানি দিতে হবে। এরপর ঢেকে রান্না করতে হবে ২০ মিনিট।
- 5
২০ মিনিট পর কচুর মুখি গুলো সিদ্ধ হয়ে আসলে এতে কাঁচামরিচ গুলো ফালি করে দিয়ে দিতে হবে। এরপর নেড়ে নামিয়ে নিন। গরম গরম ভাতের সঙ্গে উপভোগ করুন চিংড়ি দিয়ে কচুর মুখি।
ধন্যবাদ
Made this recipe? Share a Cooksnap!
Let Bipasha Ismail Khan know how it turned out.
Nothing says thank you like a photo!
Someone made your recipe and shared a Cooksnap!

Keywords
Similar Recipes
More Recipes






মন্তব্যগুলি