কচুর লতি দিয়ে ইলিশ পাতোরা

অনেক আদি রেসিপি এই কচুর লতি দিয়ে ইলিশ মাছের পাতোরা, বাংলাদেশের প্রায় প্রত্যেক অঞ্চলের মানুষরাই এই রান্না টি করে থাকেন। এবং খেয়ে থাকেন। ইলিশের সিজনে কচুর লতি দিয়ে ইলিশ খাবোনা তা কি হয়???
ইলিশ যেমনি খুব প্রিয়,তেমনি কচুর লতি ও ভীষণ প্রিয় আমার।
অসাধারণ এই রেসিপি ভীষণ প্রিয়,তাই আজ এই রেসিপি টি শেয়ার করবো।

রান্নার নির্দেশ
- 1
প্রথমে ইলিশ মাছের টুকরা গুলো কষিয়ে নিবো।এই জন্য প্রথমে একটি হাঁড়িতে পরিমাণ মতো সয়াবিন তেল গরম করে তাতে পেঁয়াজ কুচি হালকা ভেজে সামান্য পানি দিবো, এবং এর মধ্যে পেঁয়াজ বাটা, রসুন বাটা, হলুদ মরিচ গুঁড়া ও স্বাদ মতো লবণ দিয়ে মসলা টা কষিয়ে নিবো।
- 2
মসলা কষে গেলে মাছ গুলো দিয়ে ঢাকনা দিয়ে লো মিডিয়াম আঁচে রান্না করবো ১০ মিনিট।এর মাঝে ৫ মিনিট পর মাছ গুলো একবার উল্টে দিবো।
- 3
এবারে মাছ গুলো কষে গেলেই মাছ গুলো আলাদা পাত্রে তুলে রাখবো। এবং কষানো ঝোলের মধ্যেই কচুর লতি গুলো দিয়ে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে মিডিয়াম আঁচে কচুর লতি কষিয়ে নিবো।
- 4
লতি কষে গেলে কষানো মাছ গুলো লরির উপর দিয়ে দিবো, এবং পরিমাণ মতো পানি দিয়ে কাঁচামরিচ ফালি দিয়ে ঢাকনা দিয়ে আরো ১০ মিনিট রান্না করবো।
- 5
সবশেষে মাখামাখা হয়ে এলেই নামিয়ে গরম ভাতের সাথে পরিবেশন করবো দারুন স্বাদের কচুর লতি দিয়ে ইলিশ পাতোরা।
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি (5)