আনারস ইলিশের টক

আনারসি ইলিশ বা ইলিশ দিয়ে আনারস অনেক অঞ্চলেই অনেক জনপ্রিয়। তবে আমি একটু নতুনত্ব আনতে একটা রেসিপি ট্রাই করেছি,আর তা হলো আনারস ইলিশের টক।আমরা অনেক মাছের ই টক খেয়েছি, কিন্তু সেটা করা হয় টমেটো,আম,আমড়া বা জলপাই দিয়ে,
আজ ইলিশ মাছের টক করলাম তাও আবার আনারস দিয়ে।
অনেক বেশি মজার এই রান্নার রেসিপি টি শেয়ার করবো, আশাকরি সবার ভালো লাগবে।

রান্নার নির্দেশ
- 1
প্রথমে ইলিশ মাছের টুকরা গুলো ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিবো। এবং একটি কড়াইতে পরিমাণ মতো সয়াবিন তেল গরম করে তাতে একে একে পেঁয়াজ বাটা,কাঁচামরিচ বাটা, হলুদ গুঁড়া,লাল মরিচের গুঁড়া,স্বাদ মতো লবণ ও আনারসের পিউরি টা দিয়ে একসাথে মিশিয়ে কষিয়ে নিবো। আনারসের পিউরি তৈরি করার জন্য আসলে ব্লেন্ডারে আনারসের টুকরো ব্লেন্ড করেও করা যায়,আবার আনারস কাঁটাচামচ দিয়ে কুড়িয়ে নিয়েও করা যায়।
- 2
সবকিছু কষে গেলে সরিষা বাটা দিয়ে একটু নেড়ে মাছ গুলো দিয়ে কষিয়ে নিবো।একটু কষিয়ে সামান্য পানি দিবো এবং মাছ গুলো একটু উলটে দিবো।আনারসের পিউরির সাথে মাছ কষে একটু মাখামাখা হয়ে এলেই আনারসের টুকরো গুলো দিয়ে সব মিশিয়ে নিবো । আনারসের টুকরা গুলো বেশি সিদ্ধ হয়ে যেন গলে না যায়,সেটা খেয়াল রাখবো।এবং আরো কিছু পরিমাণ পানি দিয়ে একটু নেড়ে চেড়ে টালা শুকনো মরিচ এর গুঁড়া ছড়িয়ে ৫ মিনিট মিডিয়াম আঁচে টক জ্বাল করে চুলা বন্ধ করে দিবো।
- 3
সবশেষে পরিবেশন করবো অসাধারণ স্বাদের এই আনারস ইলিশের টক।আনারস রান্নার ফলে অনেক বেশি টক বেড় হবে এর থেকে,তাই চাইলে প্রয়োজনে ১ চা চামচ চিনি দিয়ে দেয়া যায়,তাতে টক একটু কম লাগবে।তবে এটি অপশনাল।আমি চিনি দেইনি কারণ আমার বেশি টক হলেই বেশি ভালো লাগে।
- 4
সবশেষে সুন্দর করে সাজিয়ে পরিবেশন করবো আনারস ইলিশের টক। ধন্যবাদ।
Keywords
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি