রান্নার নির্দেশ
- 1
পনীর টুকরো করে কেটে নিতে হবে। কাজু অল্প জলে ভিজিয়ে রেখে বেটে নিতে হবে।
- 2
আদা,৪ কোয়া রসুন ও কাঁচালঙ্কা একসাথে বেটে নিতে হবে। টকদই ফেটিয়ে নিতে হবে।
- 3
এবার একটা বাটি তে আদা রসুন কাঁচা লঙ্কা বাটা, টকদই,ক্রিম, কাজুবাদাম বাটা ও স্বাদ মতন লবণ দিয়ে ভালো করে মিশিয়ে ওর মধ্যে পনীরের টুকরো দিয়ে ম্যারিনেট করে ৩০ মিনিট রেখে দিতে হবে।
- 4
এবার গ্যাসে কড়াই বসিয়ে ওর মধ্যে ম্যারিনেট করা পনীর দিতে হবে। পনীর ফুটে উঠলে ওর মধ্যে ১/৪ কাপ জল দিয়ে সাবধানে নেড়ে দিতে হবে।উপরে হাত দিয়ে গুঁড়ো করা কসুরি মেথি ও গরম মসলা গুঁড়ো ছড়িয়ে ঢাকা দিয়ে ২মিনিট রান্না করে গ্যাস অফ করে দিতে হবে।
- 5
অন্য একটা পাত্রে মাখন গরম করে তাতে ৪ কোয়া রসুন কুচি ভেজে পনীরের উপরে ঢেলে দিয়ে ঢাকা দিয়ে কিছু সময় রাখতে হবে
- 6
এবার একটা সার্ভিং বোলে পনীর ঢেলে উপরে ধনেপাতা কুচি ছড়িয়ে পরিবেশন করতে হবে।
Similar Recipes
More Recipes




মন্তব্যগুলি (9)