কাঁঠালের বিচির লাড্ডু

আমি ছোট বেলা থেকেই যেকোন লাড্ডু খেতে খুব পছন্দ করতাম, বিশেষ করে মিহিদানার লাড্ডু,বুড়িন্দার লড্ডু, চকোলেট লাড্ডু,নারকেলের লাড্ডূ।
ছোটবেলায় বাসায় মেহমান এলে যদি দেখতাম মিষ্টির প্যাকেট নিয়ে আসতে,তখনি ভাবতে শুরু করতাম,প্যাকেটে যদি লাড্ডু থাকে!!
হাহা হা,সেই সব সুখ স্মৃতি এখন শুধুই স্মৃতির পাতায়.......
বন্ধুদের সাথে হাঁড়ি পাতিল বা রান্না বাটি খেলতাম ত
যখন...তখন,,মাঝে মাঝেই লাড্ডু বানাতাম,খেলার ছলে মনগড়া!!
আহা! সেই সুখ স্মৃতি কি ভোলা যায়???
তবে আজ যখন নিজেই রান্না করতে শিখেছি তখন,মনে হলো নিজের আইডিয়া দিয়ে একটা লাড্ডু তৈরি করাই যায়, এইজন্য বানালাম কাঁঠালের বিচির লাড্ডু।এটি আমি কোথাও দেখে বা শুনে বানাইনি,সম্পূর্ণ নিজের আইডিয়া থেকে তৈরি করেছি।
আমার যেকোন রান্নায় ফিউশন করতে খুব ভালো লাগে,তাছাড়া, নতুন নতুন আইডিয়া দিয়ে কিছু রান্না করে সবাই কে সারপ্রাইজ দিতেও আমি ভীষণ ভালোবাসি।
এই কাঁঠালের বিচির লাড্ডু টা তৈরি করার সময় অনেক ভেবেছি,ভেবে দেখলাম কাঁঠালের বিচি দিয়ে ইউনিক একটি ডেজার্ট রেসিপি যদি করতে চাই তবে লাড্ডু ই হবে পারফেক্ট রেসিপি। এবং সত্যি কাঁঠালের বিচির লাড্ডু, অসাধারণ স্বাদের হয়েছিল।বাসার সবাই তো খেয়ে সারপ্রাইজড্ হয়ে গিয়েছিল!!!
তার উপর আরো খুশির বিষয় হলো বাংলাদেশের জনপ্রিয় একটি ম্যাগাজিন, "ভোরের কাগজে" আমার এই "কাঁঠালের বিচির লাড্ডু" রেসিপি টি ছাপা হয়েছে ছবি সহ।
যখন শুনলাম ভোরের কাগজের মতো ফেমাস ডেইলি নিউজ পেপারে আমার এই রেসিপি টি ছাপা হয়েছে,মা আমার নিজের আবিস্কৃত রেসিপি,তখন আনন্দে কেঁদেই ফেলেছিলাম! এটি আমার রান্নার জীবনের সুখকর স্মৃতি গুলোর মধ্যে অন্যতম।তাই আমার এই আনন্দ আজ কুকপ্যাডের সাথে শেয়ার করতে চাই।
আশাকরি রেসিপি টি সবার ভালো লাগবে।

রান্নার নির্দেশ
- 1
প্রথমে কাঁঠালের বিচির সাদা খোসা ছাড়িয়ে নিবো এবং ভিতরের যে লাল অংশ দেখা যাবে তা কোনকিছুতে ঘষে উঠিয়ে নিবো।
এর পর এই বিচি গুলো পর্যাপ্ত পরিমাণে পানি তেল ১৫ মিনিট ভিজিয়ে রাখবো,তাতে বিচি গুলো একটু নরম হয়ে যায়। - 2
১৫ মিনিট ভিজিয়ে রাখা বিচি গুলো কে একটি হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণে পানি তেল ভালো করে সিদ্ধ করে নিবো।সিদ্ধ করে নামিয়ূ পানি ছেঁকে ঠান্ডা করে নিবো এবং ব্লেন্ডারে ব্লেন্ড করে একটা পেষ্ট তৈরি করে নিবো।এসময় ব্লেন্ড করতে প্রয়োজন হলে পানি ব্যবহার করা যাবে,তবে পরিমাণে খুব কম। নাহলে কাঁঠালের বিচির পেষ্ট টা স্টিকি থাকবেনা এবং। লাড্ডু বানাতে সমস্যা হবে।
- 3
এবারে একটি কড়াইতে পরিমাণ অনুযায়ী ঘি গরম করে তাতে তেজপাতা ও এলাচ দিয়ে হালকা নেড়ে কাঁঠালের বিচির পেষ্ট টা দিয়ে অনবরত নেড়েচেড়ে নিবো।একটা পর্যায়ে নাড়তে নাড়তে একটু আঠালো ভাব চলে আসলেই পরিমাণ অনুযায়ী চিনি ও কোরানো নারকেল দিয়ে দিবো এবং অনবরত নাড়তে থাকবো।
- 4
চিনি দেয়ার পর কিছু টা পানি উঠবে,তবে অনবরত নেড়েচেড়ে পানি শুকিয়ে নিবো এবং ফুল ক্রিম গুঁড়া দুধ টা দিয়ূ নেড়ে মিশিয়ে নিবো।একটা সময় লাড্ডুর মিশ্রণ টি একটি লালচে রং ধারণ করলে এবং প্রদানের গা ছেড়ে আসলে বুঝতে হবে এই মিশ্রণটি লাড্ডু তৈরির জন্য রেডী।এই লাড্ডুর মিশ্রণ টি একটু স্টিকি হয়ে এলেই নামিয়ে ঠান্ডা করে নিবো।একটা কথা মনে রাখতে হবে,লাড্ডুর মিশ্রণ তৈরি করার সময় পুরোটা সময়ই চুলার আঁচ লো মিডিয়াম থাকবে।
- 5
এবারে লাড্ডুর মিশ্রণ টি ঠান্ডা হয়ে গেলে,হাতে একটু ঘি মাখিয়ে হাতের তালু তে পরিমাণ মতো মিশ্রণ নিয়ে গোল গোল করে লাড্ডু তৈরি করে নিবো। এবং একটি কড়াইতে সাদা তিল একটু হালকা ভেজে নিয়ে ঠান্ডা করে নিবো।
- 6
সৌন্দর্য বৃদ্ধির জন্য লাড্ডু গুলো গায়ে রোস্টেড সাদা তিল মাখিয়ে নিবো। এবং সুন্দর করে সাজিয়ে পরিবেশন করবো অসাধারণ স্বাদের নতুন রেসিপি কাঁঠাল দানার লাড্ডু। এখানে উল্লেখ্য যে,এই লাড্ডু ফ্রিজে রেখে আমরা দুমাস ও খেতে পারবো। আশাকরি সবাই ট্রাই করবেন। ধন্যবাদ।
Keywords
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি