রান্নার নির্দেশ
- 1
৪ ঘন্টা ধরে ছোলার ডাল জলে ভিজিয়ে রাখতে হবে।পরে ১ সিটি দিয়ে রেখেছি।
- 2
কড়াতে তেল গরম হলে আদা বাটা, টম্যাটো কুচি দিয়ে ভালো করে কষে একে একে সব গুঁড়ো মশলা,নুন, চিনি দিয়ে মিশিয়ে জল দিয়ে ফুটে উঠলে ডাল সেদ্ধ দিতে হবে। প্রয়োজন মত গ্রেভি ঘন হলে নামিয়ে নিলাম।
- 3
এবার তড়কা প্যানে ঘি গরম করে নারকেল কুচি ভেজে নিলাম। আর ফরণের জন্য রাখা তেজপাতা, লঙ্কা, জিরা দিয়ে খানিক নেড়ে চেড়ে ডালের ওপর ঢেলে দিলেই রেডি গরম গরম ছোলার ডাল। পরিবেশন করলাম লুচির সাথে।
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/15486191




মন্তব্যগুলি (9)