দিল লিভস সুগন্ধি মুগ ডাল (Dil leaves Sugandhi moong dal recipe in Bengali)

Tripti Malakar @cookwithtripti
#ssr
খুব ফ্লেভার ফুল একটি মুগের ডালের অন্য রকমের রেসিপি। খুব অল্প উপকরণ ও খুব পুষ্টিকর একটি রান্না। দিল লিভস হার্ট ও কোলেস্টরল জন্য খুব উপকারী।
দিল লিভস সুগন্ধি মুগ ডাল (Dil leaves Sugandhi moong dal recipe in Bengali)
#ssr
খুব ফ্লেভার ফুল একটি মুগের ডালের অন্য রকমের রেসিপি। খুব অল্প উপকরণ ও খুব পুষ্টিকর একটি রান্না। দিল লিভস হার্ট ও কোলেস্টরল জন্য খুব উপকারী।
রান্নার নির্দেশ
- 1
প্রথমে পাতাগুলো ছোট ছোট কেটে নিতে হবে আর মুগ ডাল ভালো করে ধুয়ে রেখে দিতে হবে।
- 2
এবার কুকার গরম করে তাতে একে একে তেল, গোটা সরষে, শুকনো লঙ্কা হিং দিয়ে ফোড়ন দিতে হবে।
- 3
তারপর কচু আলু টমেটো, মুগ ডাল, কাচা লঙ্কা ও দিল পাতা হলুদ গুঁড়ো নুন দিয়ে একটু নেড়ে চেড়ে নিতে হবে। পরিমাণ মতন জল দিয়ে দিতে হবে। প্রায় তিন কাপ মতন জল লেগেছে।
- 4
কুকারে ঢাকা আটকে তিন থেকে চার সিটি দিয়ে নিলে ডাল রেডি। গরম ভাতের সাথে খুব সুন্দর একটি ফ্লেভার ফুল ডাল তৈরি।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/15502836

মন্তব্যগুলি (4)