রান্নার নির্দেশ
- 1
প্রথমে ইলিশ মাছ মাথা ও লেজ সহ ভালো করে ধুয়ে নিন
- 2
এবার দইয়ের সাথে সরিষা বাটা হলুদ গুঁড়া কয়েকটা ফালি করা কাঁচামরিচ নারিকেল বাটা ভালো করে একসাথে মিলিয়ে মাছের মধ্যে মাখিয়ে নিতে হবে
- 3
মাছ মাখানো সাথে 1 চা চামচ সরিষার তেল দিয়ে আবারও ভাল করে মশলা সাথে মাখিয়ে নিতে হবে
- 4
এবার একটি পাত্রে 1 টেবিল-চামচ ঘি ও সরিষার তেল গরম করে হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ ভেজে, সোনালী রঙের হয়ে এলে এবার এতে মসলা সহ মাছগুলো আস্তে আস্তে করে বিছিয়ে দিতে হবে
- 5
এবার অল্প আঁচে ঢাকনা দিয়ে রাখুন। মাছ ফুটে উঠলে আলতো করে মাছটার আরেক পিঠ উল্টে দিতে হবে
- 6
এবার এতে নারকেল দুধ, আস্ত কাঁচামরিচ ও চিনি দিয়ে ভালো করে মিলিয়ে অল্প আঁচে রান্না করতে হবে
- 7
মাছ ভাল করে সিদ্ধ হয়ে এলে এবং তেল উঠে আসলে নামিয়ে গরম গরম পরিবেশন করুন মজাদার ইলিশের মালাইকারি
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/15532241





মন্তব্যগুলি (4)