বরিশালী ইলিশ ভাজা।

আমি এই চমৎকার রেসিপিটি @SR93 দিদির কাছ থেকে শিখেছি।একটু ভিন্ন আর ভীষণ মজার রেসিপি।ইলিশতো আমরা সবাই ভাজা পছন্দ করি,আজ নাহয় দিদির মতো করে একটু ভিন্ন উপকরণ দিয়ে চেষ্টা করে দেখি,কেমন লাগে !
আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে দিদির রেসিপি, আশাকরি সবাই এভাবে একবার হলেও চেষ্টা করবেন।

রান্নার নির্দেশ
- 1
মাছ ধুয়ে পরিষ্কার করে নিন। আদা ও কাচামরিচ একসাথে বেটে নিন।
- 2
মাছে লেবুর রস, আদা ও কাচামরিচ বাটা, মরিচ গুঁড়ো, স্বাদ মতন লবণ দিয়ে মাখিয়ে ৩০মিনিট ম্যারিনেট করে রাখুন।
- 3
কড়াইয়ে তেল গরম করে তেল থেকে ধোঁয়া উঠলে, আঁচ না কমিয়ে তাতে মাছ দিন। বেশি আঁচে ৩-৪মিনিট ভাজুন।।
- 4
পরে আঁচ কমিয়ে আরো ৩-৪মিনিট ভেজে নামিয়ে নিন।
- 5
গরম পরিবেশন করুন ধোয়া ওঠা সাদা ভাতের সঙ্গে।ধন্যবাদ।
Keywords
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি (3)