আলু- মটরশুটির সিংগারা।

এই দারুণ রেসিপিটি আমি @cook_28817823 আপুর রেসিপি দেখে তৈরী করেছি।ভীষণ ভালো লেগেছে এই ভিন্ন স্বাদের সিংগারাটি।
আলু- মটরশুটির সিংগারা।
এই দারুণ রেসিপিটি আমি @cook_28817823 আপুর রেসিপি দেখে তৈরী করেছি।ভীষণ ভালো লেগেছে এই ভিন্ন স্বাদের সিংগারাটি।
রান্নার নির্দেশ
- 1
প্রথমে একটি বাটিতে লবণ, কালোজিরা, ময়দা ও তেল দিন। এরপর পরিমাণমতো পানি দিয়ে খামির তৈরি করে নিন।
- 2
মুগ ডাল,মটরশুটি সিদ্ধ করে নিন।আলু সিদ্ধ করে কিউব করে কেটে নিন ।একটি রান্নার কড়াইতে তেল দিন। এতে পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিন।
- 3
এরপর সব মসলা (পাঁচফোড়ন, জিরা গুড়া,মরিচগুড়া)দিয়ে নেড়ে নিন ।মসলা দিয়ে নাড়ার পরে এতে আধা কাপ পানি দিয়ে মশলা টা ভালো করে কষিয়ে নিন।স্বাদমতো লবণ দিন।
- 4
এরপর এতে কিউব করা আলু ও মটরশুঁটি দিয়ে কষিয়ে নিন। ভালো করে নেড়ে,কাচামরিচ কুচি দিয়ে নামিয়ে নিন। এরপর খামীর থেকে লেচি কেটে রুটি তৈরি করুন ।এই রুটি দুটি ভাগে ভাগ করে ভাগ করার পরে,এক ভাগের ভিতরে পুর দিন এবং সিঙ্গারা তৈরি করে নিন।
- 5
ফ্রাই প্যানে তেল গরম করুন। ডুবোতেলে সিঙ্গারা গুলো মুচমুচে করে ভেজে তুলে নিন। ব্যস তৈরি হয়ে গেল মজাদার আলু মটরশুঁটি সিঙ্গারা। গরম গরম টমেটো সসের সঙ্গে উপভোগ করুন। ধন্যবাদ।
Keywords
Similar Recipes
More Recipes




মন্তব্যগুলি (4)