ইলিশ মালাইকারী

#happy
এখন ইলিশের মৌসুম, ইলিশ এর মালাইকারী খাবোনা,তাতো হয়না,তাই রান্না করলাম দূর্দান্ত স্বাদের ইলিশ মাছের মালাই কারি।
আমরা সাধারণত চিংড়ি মাছের,ডিমের, চিকেন বা যেকোন সবজির মালাইকারি খাই,তবে ইলিশ মাছের মালাই কারি টা যে কতো টা লোভনীয় স্বাদের,তা রান্না করে খেলেই বুঝা যায়। ধন্যবাদ।
ইলিশ মালাইকারী
#happy
এখন ইলিশের মৌসুম, ইলিশ এর মালাইকারী খাবোনা,তাতো হয়না,তাই রান্না করলাম দূর্দান্ত স্বাদের ইলিশ মাছের মালাই কারি।
আমরা সাধারণত চিংড়ি মাছের,ডিমের, চিকেন বা যেকোন সবজির মালাইকারি খাই,তবে ইলিশ মাছের মালাই কারি টা যে কতো টা লোভনীয় স্বাদের,তা রান্না করে খেলেই বুঝা যায়। ধন্যবাদ।
রান্নার নির্দেশ
- 1
প্রথমে ইলিশ মাছের টুকরা গুলো তে সামান্য লবণ মাখিয়ে রেখে দিবো। এবং সামান্য তেলে হালকা করে এপিঠ ওপিঠ একটু ভেজে নিবো।চাইলে হলুদ গুঁড়া ও দেয়া যাবে,তবে এটা অপসনাল।আমি দেইনি,কারণ মালাই কারি তে আমি হলুদ ব্যাবহার করিনা।
- 2
এবারে একটি ব্লেন্ডারের জেগে ১কাপ পরিমাণ পেঁয়াজের কিউব,৩/৪কোয়া রসুন,২/৩টা কাঁচামরিচ ও এক মুঠো পরিমাণ কাজুবাদাম একসাথে দিয়ে ব্লেন্ড করে একটা পেস্ট তৈরি করে নিবো।
- 3
এবারে ১কাপ নারকেলের সাথে ১/২কাপ পানি দিয়ে আবারো ব্লেন্ড করে নিবো।এই ব্লেন্ড করা নারকেলের মিশ্রণ থেকে চিপে চিপে নারকেলের দুধ বেড় করে নিবো।
- 4
এবারে একটি কড়াইতে পরিমাণ মতো সরিষার তেল গরম করে তাতে সবুজ এলাচ ও দারচিনি দিয়ে একটু নেড়ে নিবো,এরপর এর মধ্যে তৈরি করে রাখা পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ,কাজুর পেস্ট টা দিয়ে দিবো, এবং নেড়েচেড়ে নিবো,মসলা টা একটু ফুটে উঠলে লবণ মাখিয়ে ভেজে রাখা মাছ গুলো দিয়ে দিবো, একটু এপিঠ ওপিঠ করে নেড়ে উল্টে দিবো।
- 5
এরপর এর সাথে নারকেলের দুধ যেটা কোরানো নারকেল থেকে বেড় করে রাখা হয়েছিল, সেই দুধ পুরোটাই দিয়ে দিবো এবং মাছের সাথে নেড়েচেড়ে নিবো,এরপর নারকেলের দুধ একটু ফুটে উঠলে এর সাথে স্বাদ মতো লবণ দিয়ে দিবো, একটু নেড়ে কাঁচামরিচ ফালি ছড়িয়ে দিয়ে ঢাকনা দিয়ে ৫ মিনিট মিডিয়াম আঁচে রান্না করবো।
- 6
৫ মিনিট পর ফ্রেশ ক্রিম ছড়িয়ে দিয়ে ২ মিনিট একটু জ্বাল করে নামিয়ে নিবো।
- 7
আমি একটু মাখামাখা করে খেতে পছন্দ করি তাই গ্ৰেভী টা মাখামাখা করেছি,আপনারা চাইলে আরো গ্ৰেভী রাখতে পারেন।এটা যার তার রুচি অনুযায়ী।
- 8
সবশেষে গরম ভাত বা পোলাও এর সাথে পরিবেশন করবো অসাধারণ স্বাদের ইলিশ মালাইকারি। ধন্যবাদ।
Similar Recipes
More Recipes








মন্তব্যগুলি (4)