ক্যাশো নাট স্যালাড

কাজুবাদাম আমার একমাত্র সন্তানের খুব পছন্দ, কিন্তু বাচ্চাকে নিয়ে আমার একটাই সমস্যা,ও সবজি একদমি খায়না, কোনভাবেই খাওয়ানো যায়না।তবে আশ্চর্যের ব্যাপার হলো ক্যাশো নাট সালাড করে দিলে আবার খুব পছন্দ করে!
আজকে আমি আমার খুব পছন্দের একটি রেসিপি যেটি শেয়ার করেছেন @cook_24169207 আপু।আপুর চমৎকার রেসিপি দেখে তৈরি করে ফেললাম আমার বাচ্চার জন্য ইয়াম্মি ক্যাশো নাট সালাড। আপু কে আন্তরিক ধন্যবাদ এতো সুন্দর রেসিপি এর জন্য ♥️।
আমি শুধু গাজর ও টমেটো ব্যবহার করেছি ছেলের জন্য। ধন্যবাদ।

রান্নার নির্দেশ
- 1
প্রথমে কাজুবাদাম গুলো কে একটু রোস্টেড করে নিবো,ততক্ষণ টা লালচে রং ধারণ করে।তবে পুড়ে যেনো না যায়, সেদিকে খেয়াল রাখবো।
অন্যদিকে ক্যাপ্সিকাম,গাজর,শসা,টমেটো,আপেল সব পছন্দ মতো কেটে টুকরো করে নিবো। - 2
এবারে, একটি বোলে কাজুবাদাম,সস,লেমন জুস ও কনডেন্সড মিল্ক ছাড়া বাকি সব উপকরণ একসাথে মিশিয়ে নিবো।ভালো করে নেড়ে সব মিশিয়ে নিবো।
- 3
এবারে আরেকটি বোলে সস তৈরি করে নিবো, সেজন্য কনডেন্সড মিল্ক,লেমন জুস,চিলি সস, টমেটো কেচাপ একসাথে সব মিক্স করে নিবো।
- 4
এবারে তৈরি করে নেয়া সস টা অন্যান্য উপকরণ মানে সব সবজি গুলোর সাথে ভালো করে মিশিয়ে নিয়োগ, এবং সবশেষে রোস্টেড কাজুবাদাম গুলো মিশিয়ে সার্ভ করবো। ধন্যবাদ।
Keywords
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি