বেকড্ বাটারফ্লাইড প্রন উইথ সতেড ভেজিটেবলস্

চিংড়ি মাছ খুব পছন্দ করি।আর সবসময় চিংড়ি মাছের সবটুকুই রান্না করি আমি। কখনো খোসা ফেলে দেইনা বা কোন কিছু ফেলে দেইনা,কারণ চিংড়ি মাছের প্রত্যেকটা পার্ট ই আমার খুব পছন্দের।
আজকে তাই রান্না করেছি একটু ভিন্ন আঙ্গিকে।আশাকরি সবার ভালো লাগবে।

রান্নার নির্দেশ
- 1
প্রথমে চিংড়ি মাছ গুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিবো এবং মাঝ বরাবর কেটে জায়গা করে নিবো এবং একটি বেকিং ট্রেতে সামান্য অলিভ ওয়েল ব্রাশ করে নিবো।
- 2
এবারে প্রত্যেকটি চিংড়ি মাছের চিড়ে জায়গা করে নেয়া মাঝখানে মেল্টেড বাটার চামচ এর সাহায্যে পরিমাণ মতো দিয়ে দিবো। এবং এর উপর গার্লিক পাউডার ও ইটালিয়ান হার্বস্ ছিটিয়ে দিবো পরিমাণ মতো।এর উপর কর্ণফ্লাওয়ার ছিটিয়ে দিবো পরিমাণ মতো, এবং সবশেষে টপিং এ দিবো গোলমরিচ গুঁড়া ও ধনেপাতা কুচি।
- 3
এদিকে প্রন বেক হতে হতে একটি প্যানে সামান্য অলিভ ওয়েল দিয়ে তাতে পছন্দ মতো কেটে নেয়া লাল ও হলুদ বেলপেপার ও পেঁয়াজের স্লাইস ও আস্ত কাঁচামরিচ একসাথে দিয়ে একটু সতে করে নিবো।এসময় চুলার আঁচ হাই থাকবে।এতে সামান্য লবণ ও গোলমরিচ গুঁড়া ছিটিয়ে ৫/৬ মিনিট অনবরত নেড়েচেড়ে নিলেই হবে।
- 4
সবশেষে বেক করা বাটারফ্লাইড প্রনের সাথে পরিবেশন করবো এই সতেড ভেজিটেবলস্। ধন্যবাদ।
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি (2)