খোসা ও বিচি সহ মিস্টি কুমড়ার নিরামিষ

#cookeverypart
মিস্টি কুমড়ার সব বয়সি মানুষের জন্য ই পুস্টিগুনে ভরপুর একটি সবজি।আর আমরা জানি যেকোন সবজির খোসা ও বিচি তেই রয়েছে সবচেয়ে বেশি পুস্টিগুন।তাই আজ রান্না করলাম ভীষণ মজার খোসা ও বিচি সহ মিস্টি কুমড়ার নিরামিষ।কুকপ্যাডের নিউ চ্যালেনজ্ কোন কিছুই ফেলনা নয়,এই টপিকে আমার আজকের রেসিপি পুস্টিগুনে সমৃদ্ধ সবজি মিস্টি কুমড়ার কোন কিছুই ফেলে না দিয়ে মিস্টি কুমড়ার খোসা বিচি আশ্ সহ মিস্টি কুমড়ার নিরামিষ।আশাকরি সবার ভালো লাগবে। ধন্যবাদ।

রান্নার নির্দেশ
- 1
প্রথমেই মিষ্টিকুমড়া খোসা সহ পছন্দ মতো টুকরা করে কেটে নিবো। এবং বিচি গুলো ধুয়ে পানি ঝরিয়ে নিবো।
- 2
এবারে একটি প্যানে সামান্য তেল গরম করে তাতে খোসা সহ মিস্টি কুমড়ার টুকরা গুলো ও বিচি গুলো একটু ভালো ভাবে ভেজে নিবো।যাতে রান্না করার সময় পানি বেশি ব্যবহার করতে না হয়।এই ভাজার মধ্যে ই যাতে মিস্টি কুমড়ার ৮০ ভাগ সিদ্ধ হয়ে যায়, সেদিকে খেয়াল রাখবো।এসময় চুলার আঁচ লো মিডিয়াম থাকবে।এপিঠ ওপিঠ করে একটু লালচে করে ভেজে কুমড়ার টুকরা ও বিচি গুলো নামিয়ে নিবো।
- 3
এবারে কুমড়ো ভাজার তেলেই রসুন কুচি ও গোটা শুকনো মরিচ ফোরণ দিবো এবং একটু ব্রাউন করে ভেজে এর মধ্যে সামান্য পানি দিয়ে দিবো,যাতে পেঁয়াজ, রসুন পুরে না যায়।এবারে এর সাথে হলুদ গুঁড়া,স্বাদ মতো লবণ,জিরা গুঁড়া,লাল মরিচের গুঁড়া দিয়ে মসলা কষিয়ে এর মধ্যে ভেজে রাখা খোসা সহ কুমড়ার টুকরা গুলো ও বিচি গুলো দিয়ে নেড়েচেড়ে ভালো করে সব মিশিয়ে নিবো। এবং ঢাকনা দিয়ে মিডিয়াম আঁচে রান্না করবো ১০ মিনিট।এর মাঝে একবার আরেকটু নেড়ে নিবো।
- 4
এবারে ঢাকনা তুলে মাখামাখা হয়ে এলেই পাঁচফোড়ন গুঁড়ো ও কাঁচামরিচ ফালি ছড়িয়ে একটু নেড়ে সব মিশিয়ে নামিয়ে গরম গরম সাদা ভাত বা রুটির সাথে পরিবেশন করবো অসাধারণ স্বাদের ভীষণ প্রিয় খোসা বিচি সহ মিস্টি কুমড়ার নিরামিষ।
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি (2)