দুই লেয়ার চকোলেট মাওয়া বরফি( দূর্গা পূজা স্পেশাল চকোলেট সন্দেশ

পুজোর সময় মিস্টি মুখ করা অন্যতম আনন্দের।এর মধ্যে একটু ভিন্ন স্বাদের নতুনত্ব আনা কোন মিস্টি হলে তো কথাই নেই।তাই নতুনত্ব এনে তৈরি করেছি দুই লেয়ারের মাওয়া চকোলেট বরফি।আর এটি এতো সুস্বাদু আর চটজলদি হয়।ছোট বড় সবাই খুব মজা করে খাবে এবং চটজলদি ই তৈরি হয়ে যাবে এই চমৎকার স্বাদের মুখে লেগে থাকার মতো চকোলেট মাওয়া বরফি।

রান্নার নির্দেশ
- 1
প্রথমে ৭০০ গ্ৰাম মাওয়া গ্ৰেটারে গ্ৰেট করে নিবো। এবং একটি ননস্টিক ফ্রাইপ্যানে গ্ৰেট করা মাওয়া দিয়ে লো ফ্লেমে অনবরত নেড়েচেড়ে সব মিলিয়ে নিবো।এর মধ্যে ১কাপ মানে ২২৫ গ্ৰাম চিনি দিয়ে দিবো।চিনি এবং মাওয়া একসাথে নেড়ে মিশিয়ে নিবো। একসময় চুলার আঁচ লো থাকবে। এরমধ্যে কিছু পেস্তা কুচি মিশিয়ে নিবো।
নাড়তে নাড়তে একসময় চিনি গলে মাওয়ার সাথে মেল্ট হয়ে গেলে এবং মিশ্রণটি প্রদানের গা ছেড়ে আসলেই নামিয়ে ঠান্ডা করে নিবো। - 2
মিশ্রণটি ঠান্ডা হয়ার পর একে সমান দুই ভাগে ভাগ করে নিবো।এক ভাগ আলাদা করে রাখবো। এবং আরেক ভাগ আবারো ননস্টিক ফ্রাইপ্যানে দিয়ে এর মধ্যে ২টেবিল চামচ কোকো পাউডার মিশিয়ে নেড়েচেরে মিক্সড করে নিবো। এবং এখানেও কিছু পেস্তা কুচি দিয়ে নেড়ে মিশিয়ে নিবো। এবং সুন্দর ভাবে মাওয়ার সাথে চকোলেট মিশে চকোলেট রং ধারণ করলে নামিয়ে ঠান্ডা করে নিবো।
- 3
এবারে একটি স্কয়ার সেইপ মোল্ডে একটি বাটার পেপার বিছিয়ে এর মধ্যে প্রথমে মাওয়ার লেয়ার টা স্পাচুলা দিয়ে চেপে চেপে সমান ভাবে বিছিয়ে দিবো। এবং এর উপরে চকোলেট মিক্সড মাওয়ার মিশ্রণ টি দিয়ে স্পাচুলা দিয়ে চেপে চেপে সমান ভাবে বসিয়ে দিবো। এবং ৩০ মিনিট এর জন্য রেস্টে রেখে দিবো।
- 4
৩০ মিনিট পর সেট হয়ে গেলেই বরফি আকারে কেটে কেটে পরিবেশন করবো মুখে লেগে থাকার মতো দুই লেয়ারের চকোলেট মাওয়া বরফি। দূর্গা পূজা স্পেশাল চকোলেট সন্দেশ টি ছোট বড় সবাই খুব পছন্দ করবে।
ধন্যবাদ।
Keywords
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি (2)