সাদা চমচম।

পূজো মানেই আনন্দ,পূজো মানেই বাহারি সব মিষ্টান্ন।নিয়ে এলাম পূজা উপলক্ষে আমার ভীষণ প্রিয় মিষ্টির রেসিপি।
সাদা চমচম।
পূজো মানেই আনন্দ,পূজো মানেই বাহারি সব মিষ্টান্ন।নিয়ে এলাম পূজা উপলক্ষে আমার ভীষণ প্রিয় মিষ্টির রেসিপি।
রান্নার নির্দেশ
- 1
প্রথমে তরল দুধ চুলায় বসিয়ে জ্বাল দিয়ে নিতে হবে।দুধ ফুটে উঠলে চুলা বন্ধ করে দিতে হবে।এরপর ভিনেগার/লেবুর রসের সঙ্গে আধা কাপ পানি দিতে হবে।তারপর তা গরম দুধে ঢেলে দিয়ে, দুধ নাড়তে হবে।যতখন না দুধ থেকে হালকা সবুজ পানি ও ছানা হয়ে আসে।
- 2
এরপর ছানা ছেকে নিন।ছেঁকে নেওয়ার পর পাতলা কাপড়ে ছানা নিয়ে পানি দিয়ে ছানা ধুয়ে নিতে হবে।এরপর পাতলা কাপড়ে ছানা নিয়ে ঝুলিয়ে রাখতে হবে,যেনো ছানা থেকে পানি ঝড়ে যায়।সিরা তৈরী জন্যে পানি,চিনি ও এলাচ চুলায় বসিয়ে জ্বাল দিতে হবে।সাদা চমচমের সিরা বেশি ঘন হবে না।জ্বাল দাওয়ার চামচে সিরা তুললে যদি একটি তারের মতো তৈরী হয়,বুঝতে হবে সিরা তৈরী।
- 3
ছানা এক ঘন্টা ঝুলিয়ে রাখলে পানি ঝড়ে যাবে।এরপর নামিয়ে ট্রেতে রেখে দিতে হবে।হাতের সাহায্য ৫ মিনিট মথে নিতে হবে।এরপর এতে কর্ণফ্লাওয়ার দিয়ে ভালো করে মথে নিতে হবে আরো ৫ মিনিট।এরপর ছানা থেকে ১০ টি ভাগ করে নিয়ে ছোট ছোট বলের মতো তৈরী করে নিতে হবে।এরপর ঐ বল থেকে লম্বা লম্বা চমচমের শেপ তৈরী করে নিতে হবে।
- 4
এরপর মাওয়া তৈরী করে নিতে হবে।এজন্য গুড়া দুধ,চিনি ও ঘি সব এক সঙ্গে ভালো করে মথে নিতে হবে।ব্যাস মাওয়া তৈরি।
- 5
এরপর তৈরী সিরা চুলায় বসিয়ে দিন।ফুটতে থাকলে তৈরী করা চমচম গুলো ছেড়ে দিতে হবে।প্রথম ১০ মিনিট বেশি আঁচে জ্বাল বাড়িয়ে রান্না করতে হবে।এরপর আরো ১৫ মিনিট অল্প আঁচে রান্না করতে হবে।১৫ মিনিট পর নামিয়ে মিষ্টি গুলো হাড়িতে রাখতে হবে ১০ মিনিট।এরপর মিষ্টি গুলো তুলে নিয়ে একটি প্লেটে রাখাতে হবে।এরপর মিষ্টি গুলোর মাঝে কেটে মাওয়া ও বাদাম কুচি দিয়ে দিলেই তৈরী মজাদার সাদা চমচম।উপরে মাওয়া পাইপিং বেগে নিয়ে পছন্দ মতো ডিজাইন করুন।ধন্যবাদ
Keywords
Similar Recipes
More Recipes




মন্তব্যগুলি (6)