ক্ষীর চমচম (পোড়াবাড়ীর চমচম)

পূজো পার্বনের সময় চমচম না হলে জমেই না।এইসময় দেখা যায় মিস্টির দোকান গুলোতে রমরমা অবস্থা। টাঙ্গাইলের পোড়াবাড়ীর চমচম অনেক অথেন্টিক বিখ্যাত একটি মিস্টি।পুজোর মানেই তো মিস্টির সমাহার,আর চমচম ছাড়া আনন্দ আয়োজন আসলে পরিপূর্ণ তা পায়না,তাই আজ আমি নিয়ে এলাম ক্ষীর চমচমের রেসিপি।এই পোড়াবাড়ীর চমচম টি মাওয়া দিয়ে কোট করা হয়,তাই একে ক্ষীর চমচম বলে।আমার তো খুব প্রিয় একটা মিস্টি, ভীষণ পছন্দ করি আমি। আশাকরি সবার ভালো লাগবে।
ক্ষীর চমচম (পোড়াবাড়ীর চমচম)
পূজো পার্বনের সময় চমচম না হলে জমেই না।এইসময় দেখা যায় মিস্টির দোকান গুলোতে রমরমা অবস্থা। টাঙ্গাইলের পোড়াবাড়ীর চমচম অনেক অথেন্টিক বিখ্যাত একটি মিস্টি।পুজোর মানেই তো মিস্টির সমাহার,আর চমচম ছাড়া আনন্দ আয়োজন আসলে পরিপূর্ণ তা পায়না,তাই আজ আমি নিয়ে এলাম ক্ষীর চমচমের রেসিপি।এই পোড়াবাড়ীর চমচম টি মাওয়া দিয়ে কোট করা হয়,তাই একে ক্ষীর চমচম বলে।আমার তো খুব প্রিয় একটা মিস্টি, ভীষণ পছন্দ করি আমি। আশাকরি সবার ভালো লাগবে।
রান্নার নির্দেশ
- 1
প্রথমে ২ লিটার তরল দুধ থেকে তৈরি করা ছানা টা একটি বড় প্লেটে নিয়ে নিবো, এবং এরসাথে ১টেবিল চামচ চিনি,২টেবিল চামচ ব্লেন্ড করে মিহি করে নেয়া সুজি ও ১চিমটি বেকিং পাউডার দিয়ে ছানার সাথে ভালো করে মিশিয়ে নিবো এবং সব একসাথে মিশিয়ে ছানাটা হাতের তালু দিয়ে ভালো করে মথে নিবো প্রায় ১০ মিনিট।ভালো ভাবে ছানা মাখা নির্ভর করে মিস্টি কতটা সফ্ট হবে।আর বেকিং পাউডার ১ চিমটির বেশি দেয়া যাবেনা,কারণ নাহলে মিস্টি শক্ত হয়ে যাবে।
- 2
যতো ভালো করে ছানা মাখা হবে মিস্টি ততো ভালো হবে।এরপর জানাটা ভালো করে মাখা হয়ে গেলে ছানা থেকে সমান ভাবে কিছু লেচি কেটে নিবো। এবং হাতে একটু ঘি মাখিয়ে নিয়ে লম্বা লম্বা সেইপে মিস্টি তৈরি করে নিবো।
- 3
এবারে সিরা তৈরি করে নিবো। সেজন্য একটি চ্যাপটা হাড়ি বা ননস্টিক হাড়িতে সিরা তৈরি করে নিবো,কারণ যেহেতু মিস্টি গুলো সিরায় সিদ্ধ করতে হবে সেজন্য চ্যাপটা হাড়ি ই লাগবে।নাহলে মিস্টি সিদ্ধ করার সময় মিস্টি ভেঙে যাবে।
- 4
সিরার জন্য হাড়িতে ৬ কাপ পানি ও ৩ কাপ চিনি দিয়ে দিবো,তখন চিনি গলে পানি ফুটে উঠবে ঠিক তখন বানিয়ে রাখা মিস্টি গুলো আস্তে আস্তে দিয়ে দিবো সিরাঢয়,আর এসময় চুলার আঁচ লো থাকবে। কিছুক্ষণ এভাবে মিস্টি রান্না করে যখন মিস্টি গুলো একটু ফুলে উঠবে ঠিক তখনি চুলার আঁচ বাড়িয়ে ঢাকনা দিয়ে ১০ মিনিট মিস্টি গুলো সিদ্ধ করে নিবো।
- 5
১০ মিনিট পর মিস্টি গুলো ফুলে বাবল হয়ে যাবে।এরপর হালকা ভাবে সিরায় একটু নেড়ে দিবো,তবে মিস্টি নাড়া যাবেনা। এভাবে আবারো চুলার আঁচ লো করে ঢাকনা দিয়ে আরো ৩০ মিনিট মিস্টি রান্না করে নিবো।৩০ মিনিট পর দেখবো মিস্টির সিরা শুকিয়ে মিস্টি গুলো লালচে রং ধারণ করেছে।এরপর সিরা শুকিয়ে আসলে দুই তিনবার অন্তত ১ কাপ করে গরম পানি দিয়ে লো আঁচে মিস্টি গুলো রান্না করবো প্রায় ২/৩ বার।
এবং প্রায় ৭/৮ ঘন্টা মিস্টি গুলো কে এভাবেই সিরার মধ্যে ঢাকনা দিয়ে রেখে দিবো,পারলে সারারাত রেখে দিবো ঠিক এভাবেই। - 6
এরপর সকালে দেখবো মিস্টি গুলো রসালো আর সফ্ট হয়ে যাবে খুব।এরপর মিস্টি গুলো সিরা থেকে আলাদা করে নিবো এবং গ্ৰেট করা মাওয়া বা খোয়া ক্ষিরের মধ্যে মিস্টি গুলো ভালোভাবে কোট করে নিয়ে পরিবেশন করবো অসাধারণ স্বাদের ক্ষীর চমচম বা টাঙ্গাইলের বিখ্যাত পোড়াবাড়ীর চমচম।
ধন্যবাদ।
Keywords
Similar Recipes
More Recipes





মন্তব্যগুলি (2)