পুঁটি মাছ ভাজা।

মধ্যাহ্নের আয়োজনে একটি বাঙালিয়ানা খাবার, মাছ না হলেই যেন নয়।
আমার পরিবারের দুপুরে খাবার আয়োজনে সাদা ভাতের সঙ্গে সবার পছন্দ মুচমুচে পুঁটি মাছ ভাজা।
পুঁটি মাছ ভাজা।
মধ্যাহ্নের আয়োজনে একটি বাঙালিয়ানা খাবার, মাছ না হলেই যেন নয়।
আমার পরিবারের দুপুরে খাবার আয়োজনে সাদা ভাতের সঙ্গে সবার পছন্দ মুচমুচে পুঁটি মাছ ভাজা।
রান্নার নির্দেশ
- 1
প্রথমে মাছ ধুয়ে পরিষ্কার করে নিতে হবে।
- 2
এরপর মাছের গায়ে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনে গুঁড়া,জিরা গুঁড়া ও স্বাদমতো লবণ ভালো করে মাখিয়ে নিতে হবে।
- 3
ফ্রাই প্যানে তেল গরম করে নিতে হবে।
- 4
এরপর মসলা মাখানো মাছগুলো তেলে ছেড়ে দিতে হবে। তবে একসঙ্গে সবগুলো মাছ দেয়া যাবে না, অল্প অল্প করে মাছগুলো ভেজে নিতে হবে,নতুবা মাছ ভেঙে যায়।
- 5
মাছগুলোর দুপাশ,বাদামি এবং মচমচে করে ভেজে তুলতে হবে। ব্যাস মজাদার পুঁটি মাছ ভাজা তৈরি। গরম গরম উপভোগ করুন সাদা ভাতের সঙ্গে ।ধন্যবাদ।
Keywords
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি (5)