ছোলা ভাটুরে

দুপুরের খাবারে ভাত খেতে খেতে যখন একঘেয়ে লেগে যায়,তখন ই তৈরি করি দেশি মসলায় ,দেশি স্টাইলে ছোলা ভাটুরে।ইন্ডিয়ার জনপ্রিয় স্পাইসি এই খাবার,আমার ভীষণ প্রিয়।
তাই নিজের স্টাইলে প্রায় ই দুপুরের আহারে তৈরি করেই ফেলি অনেক বেশি লোভনীয় স্পাইসি ছোলা ভাটুরে।
ছোলা ভাটুরে
দুপুরের খাবারে ভাত খেতে খেতে যখন একঘেয়ে লেগে যায়,তখন ই তৈরি করি দেশি মসলায় ,দেশি স্টাইলে ছোলা ভাটুরে।ইন্ডিয়ার জনপ্রিয় স্পাইসি এই খাবার,আমার ভীষণ প্রিয়।
তাই নিজের স্টাইলে প্রায় ই দুপুরের আহারে তৈরি করেই ফেলি অনেক বেশি লোভনীয় স্পাইসি ছোলা ভাটুরে।
রান্নার নির্দেশ
- 1
প্রথমে ছোলা রান্না করে নিবো, সেজন্য আগে থেকেই কাবুলি ছোলা ভালো করে ধুয়ে পর্যাপ্ত পানি দিয়ে কমপক্ষে ৩ ঘন্টা ভিজিয়ে রাখবো।৩ ঘন্টা পর কাবুলি ছোলা পানি থেকে ভালো করে ছেঁকে নিবো। এবং একটি কড়াইতে পরিমাণ মতো সয়াবিন তেল গরম করে তাতে আস্ত জিরা ফোরণ দিয়ে এর সাথে ১ টা পেঁয়াজ কুচি ও ১টা টমেটো কুচি একসাথে দিয়ে নেড়ে নিবো। এবং এরসাথে আদা রসুন বাটা, ধনে জিরা গুঁড়া, হলুদ, লাল মরিচের গুঁড়া ও স্বাদ মতো লবণ দিয়ে মসলা কষিয়ে নিবো।
- 2
মসলা টা কষে তেল উপরে চলে আসলেই এর সাথে চাট মসলা মিশিয়ে নিবো। এবং একটু নেড়ে কাবুলি ছোলা গুলো দিয়ে দিবো এবং নেড়েচেড়ে সব মিশিয়ে পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ছোলা সিদ্ধ করে নিবো প্রায় ১০ মিনিট। এসময় চুলার আঁচ মিডিয়াম থাকবে।
- 3
ছোলা সিদ্ধ হয়ে গেলে একটি কড়াইতে সামান্য তেল গরম করে তাতে ১ টা তেজপাতা ও দুই টা শুকনো মরিচ একটু ভেজে সিদ্ধ করা কাবুলি ছোলা দিয়ে পরিমাণ মতো ঝোল রেখে নামিয়ে নিবো।
- 4
এবারে ভাটুরে তৈরি করে নিবো এবং সেজন্য একটি বোলে প্রথমে পরিমাণ অনুযায়ী টকদই ও সুজি একসাথে একটু ভালো করে মিশিয়ে নিবো। এবং এরসাথে স্বাদ মতো চিনি,লবণ ও ১ টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে ভালোকরে মিশিয়ে ৩০ মিনিট এর জন্য এভাবেই রেখে দিবো।
- 5
৩০ মিনিট পর এই মিশ্রণ এর সাথে পরিমাণ অনুযায়ী আটা,ময়দা, কালোজিরা ও খাওয়ার সোডা মিশিয়ে ভালো করে মথে মেখে নিবো এবং আবারো ৩০ মিনিট এর জন্য একটা পাতলা সুতি কাপড় দিয়ে ঢেকে রেখে দিবো।৩০ মিনিট পর ডো টা আবারো ভালো করে মথে মেখে এর থেকে পছন্দ মতো লেচি কেটে পছন্দ মতো সেইপে ভাটুরে বেলে নিবো। এবং থাকা তেলে ভাটরে গুলো ভেজে নিবো লালচে করে।
- 6
সবশেষে টকদই এর রাইতা ও আচারের সাথে পরিবেশন করবো আমার ভীষণ প্রিয় দুপুরের খাবার ছোলা ভাটুরে।
ধন্যবাদ।
Keywords
Similar Recipes
More Recipes




মন্তব্যগুলি