পাপড়ি চাট (Papdi chaat recipe in bengali)

#jcr
অতি লোভনীয় একটা চাট,যার নাম শুনলে সকলের জীভ লকলক করে
পাপড়ি চাট (Papdi chaat recipe in bengali)
#jcr
অতি লোভনীয় একটা চাট,যার নাম শুনলে সকলের জীভ লকলক করে
রান্নার নির্দেশ
- 1
প্রথম ময়দা সুজি একটা পাত্রে নিয়ে তাতে নুন চিনি ও ঘি দিয়ে ভালো করে ময়ান দিয়ে তারপর অল্প অল্প করে জল দিয়ে একটা সফ্ট ডো বানিয়ে ৩০ মিনিট ঢাকা দিয়ে রাখতে হবে, ডো টা একটু নরম করে মাখতে হবে নতুবা সুজিতে জল টেনে নেবে এবং ডো খুব শক্ত হয়ে যাবে, এবার ৩০ মিনিট পর ময়দা একবার মুথে নিয়ে লেচি কেটে সামান্য পরিমাণ তেল বা ঘি দিয়ে রুটির আকারে বেলে নিয়ে একটা কাঁটা চামচ/Fork দিয়ে রুটির ওপর ছিদ্র করে নিতে হবে এরপর ছোট কৌটোর ঢাকা দিয়ে ছোট ছোট লুচির আকারে কেটে রাখতে হবে
- 2
এবার গ্যাসে কড়াই বসিয়ে বেশ খানিকটা তেল গরম করতে হবে তবে তেল যেন খুব বেশি গরম না হয়, আঙুল ডোবানো গরম করে মিডিয়াম ফ্লেমে পাপড়ি ভেজে তুলে রাখতে হবে, এবার আলু খোসা সমেত সেদ্ধ করে নিয়ে খোসা ছাড়িয়ে ছোট ছোট কিউব করে কেটে নিতে হবে (আমি আলু আগে থেকে সেদ্ধ করে একটু সময় ফ্রিজে রেখে দিয়েছিলাম, তাতে করে আলুর যে জলোভাব থাকে সেটা চলে যায়)একটি পাত্রে রেখে দই এর মধ্যে নুন চিনি দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে,ছোলা সেদ্ধ করে নিতে হবে
- 3
এরপর প্লেটে পাপড়ি সাজিয়ে তার ওপর আলু ও সেদ্ধ ছোলা দিয়ে তার ওপরে যে পাপড়ি গুলো ছিদ্র হয়নি, ফুচকার মতো ফুলে গেছে সেই মতো কয়েকটা পাপড়ি ভেঙে দিয়ে ওপরে তেঁতুলের চাটনি ভাজা জিরের গুঁড়ো লঙ্কা কুচি টমেটো কুচি দিয়ে চানাচুর দিয়ে সবকিছু হালকা হাতে চামচ দিয়ে মিশিয়ে নিয়ে ওপরে অল্প দই ছড়িয়ে পরিবেশন করতে হবে..(চাইলে পেঁয়াজ কুচিও দেওয়া যাবে, তবে আমি পেঁয়াজ ছাড়া করেছি)
Keywords
Similar Recipes
More Recipes



মন্তব্যগুলি