চালের গুরার পাপড়/ পয়সা পিঠা

ছোট বেলায় যখন পারাপরসিরা ও.নিজের আম্মা ঝুরি ,পাতাপিঠা পয়সাপিঠা সেগুলো মাঠে রোদে দিতেন তখন সেই রোদে বসে পাহারা দিতাম কাকে যেন খেয়ে না ফেলে,এখন এসব আর কেউই তৈরি করতে চায় না কারোই তেমন সময় নেই.তারপর মা এখনো এগুলো করতে ভালবাসে,তাই আমি মাকে অনুসরন করে প্রথম বানিয়েছি,মায়ের মত এত সুন্দর হয়নি আরকি🙈

রান্নার নির্দেশ
- 1
সিদ্ধ চাল ভিজিয়ে রেখে পাটায় মিহি করে বেটে নিন,অথবা মেশিং এ গুরা করে নিন
- 2
এখন অল্প পানি দিয়ে একটি শক্ত গোলা করে পিরিতে নিয়ে গোল লম্বা করে নিন,পছন্দমত কালার দিয়ে মথে নিন,একটি হারিতে পানি ফুটিয়ে তার উপর একটি ছিদ্র চালনি বসান ও গোল করে বানানো খামির গুলো দিয়ে দিন চালনিতে ও ঢেকে সিদ্ধ করে নিন
- 3
আধা ঘন্টারও বেশি সময় নিয়ে সিদ্ধ করে চুলা থেকে নামিয়ে নিন
- 4
এখন এগুলোকে পুরুপুরি ঠান্ডা করে নিন,রাতে সিদ্ধ করলে সকালে এগুলো পাতলা করে কেটে নিন,তারপর করা রোদে শুকিয়ে নিন
- 5
শুকিয়ে গেলে সেগুলো বক্সে ভরে রেখে দিন,খাবার আগে ডুবো তেল এ ভেজে তুলে পরিবেশন করুন বিকেলের নাস্তা চায়ের সাথে।
- 6
বি:দ্র: এগুলো ভাজা পিক তুলতে পারিনি কারন এগুলো সকালে ঢাকার পথে রওনা হবে ছোট বোনের বাসায়।
Keywords
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি