কাতলা মুড়োর বাঁধাকপি ঘন্ট (Katla muoror bandhakopi ghonto recipe in Bengali)

কাতলা মুড়োর বাঁধাকপি ঘন্ট (Katla muoror bandhakopi ghonto recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
প্রথমে মাছের মাথা টা ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে 10 মিনিট রেখে কড়াইতে তেল গরম করে ভালো করে ভেজে তুলে রাখতে হবে।আলাদা ভাবে আলু গুলো ভেঁজে তুলে রাখতে হবে।বাঁধাকপি একদম কুচি করে কেটে নুন একটু দিয়ে গরম হলে ভাপিয়ে জল ছেঁকে নিতে হবে।
- 2
বাকি তেলে গোটা জিরে,শুকনো লঙ্কা,আর তেজপাতা ফোরণ দিয়ে 1মিনিট নাড়াচাড়া করে পেঁয়াজ কুচি দিয়ে হালকা বাদামি নরম করে ভাজতে হবে।
- 3
বাকি তেলে গোটা জিরে,শুকনো লঙ্কা,আর তেজপাতা ফোরণ দিয়ে 1মিনিট নাড়াচাড়া করে পেঁয়াজ কুচি দিয়ে হালকা বাদামি নরম করে ভাজতে হবে।
- 4
তারপর টম্যাটো কুচি আর আদা রসুন বাটা দিয়ে একটু নেড়ে নিতে হবে,কাঁচা মশলার গন্ধ চলে গেলে হলুদ গুঁড়ো, নুন,লাল লঙ্কার গুঁড়ো,জিরে গুঁড়ো দিয়ে ভালো করে কষতে হবে।
- 5
অল্প জল দিয়ে ঢাকা দিতে হবে,টম্যাটো একদম মিশে গেলে আর তেল থেকে মশলা আলাদা হলে তখন ভেঁজে রাখা আলু আর মাছের মাথা দিয়ে সাথে অল্প পরিমাণ জল দিয়ে ঢাকা দিতে হবে সেদ্ধ হওয়ার জন্য।
আলু আর মাছের মাথা সেদ্ধ হয়ে গেলে আগে ভাপিয়ে রেখে ছিলাম সেই বাঁধাকপি দিয়ে একটু কষিয়ে ঢাকা দিতে হবে।
- 6
সব একদম মিশে গেলে গরম মশলার গুঁড়ো আর ঘিয়ে দিয়ে আবার একটু কষিয়ে নামাতে হবে।
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি (4)