রান্নার নির্দেশ
- 1
প্রথমে জলপাইগুলো ধুয়ে সিদ্ধ করে পানি শুকিয়ে নিব,আন্দাজ অনুযায়ী পানি দিব যাতে শুকিয়ে যায়
- 2
জলপাইগুলো ঠান্ডা করে হাতে কচলে নিব
- 3
করাইতে সরিষার তেল গরম করে তেজপাতা ও শুকনা মরিচ দুটুকরো করে দিয়ে একটু ভেজে নিব,তারপর বাটা ও গুরা মসলা দিয়ে কিছুক্ষন কষিয়ে জলপাইগুলো দিয়ে নেরেচেরে দিব সামান্য লবণ দিয়ে দিব,তারপর চিনি ও মধু দিয়ে দিব এতে চিনি ও মধু গলে পানি উঠবে সেই পানিতে জলপাইগুলো সিদ্ধ হবে ও মসলা ঢুকবে
- 4
নেরেচেরে পানি শুকিয়ে গেলে চুলা অফ করে দিব ঠান্ডা করে বয়ামে ভরে সংরক্ষন করব
- 5
আচার সাধারন রেখে দিয়ে পুরোনো হলে মজা লাগে বেশি,আমার বাসায় আচার সারা বছরই ভাল থাকে ভিনেগার ছারাই,যারা ভিনেগার ইউস করেন তারা চিনিটা দেবার পরেই ভিনেগার দিয়ে দিবেন।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/15716490








মন্তব্যগুলি