মিষ্টি কুমড়ো নারিকেলি চিংড়ি কারী

খুব তাড়াতাড়ি ও মজাদার কিছু বানানোর উপায়ে বানিয়ে ফেলি এই চিংড়ি কারী! একটু ভিন্ন লেগেছে আমার নিজের কাছেও ... শুধু সাদা ভাত নয় ফ্রাইড রাইস এর সাথেও ভালই মানাবে!
মিষ্টি কুমড়ো নারিকেলি চিংড়ি কারী
খুব তাড়াতাড়ি ও মজাদার কিছু বানানোর উপায়ে বানিয়ে ফেলি এই চিংড়ি কারী! একটু ভিন্ন লেগেছে আমার নিজের কাছেও ... শুধু সাদা ভাত নয় ফ্রাইড রাইস এর সাথেও ভালই মানাবে!
রান্নার নির্দেশ
- 1
প্রথমে চিংড়ি পরিষ্কার করে মসলা দিয়ে ম্যারিনেট করে নিয়েছি এবং অন্তত আধা ঘণ্টা রেখে দিয়েছি মাখানো অবস্থায়।
- 2
এরপর মিষ্টি কুমড়ো সেদ্ধ করে ব্লেন্ড করে নিয়েছি। আলুও সেদ্ধ করে নিয়েছিীই ফাঁকে যাতে রান্নায় কম সময় লাগে
- 3
এবার প্যানে তেল গরম করে প্রথমেই চিংড়ি দিয়ে ভেজে নেবো। এরপর আলু দিয়ে আরেকটু কিছুক্ষণ ভাজবো।
- 4
তারপর মিষ্টি কুমড়ো পিউরি ও দুধ ঢেলে দেবো আর সব মিক্স করে ঢেকে দেবো মাঝারি আছে।
- 5
৫ -৮ মিনিট পড় ঢাকনা খুলে লবণ ও গোল মরিচ চেক করে নেবো। লাগলে আরও দিয়ে নেবেন। এরপর মিক্স করে ঘন হয়ে এলে নামিয়ে ফেলবো।
Keywords
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি (4)