ডিম আলুর ঝোল

ভুনা খিচুড়ি হোক অথবা সাদা ভাত এই ডিশ্ টা কম বেশি সবারই পছন্দের একটা খাবার। যখন মাছ গোশ খেতে ইচ্ছে হয় না তখন এই খাবার হতে পারে মজাদার এক উপায় প্রোটিন যুক্ত খাবার হিসেবে।
ডিম আলুর ঝোল
ভুনা খিচুড়ি হোক অথবা সাদা ভাত এই ডিশ্ টা কম বেশি সবারই পছন্দের একটা খাবার। যখন মাছ গোশ খেতে ইচ্ছে হয় না তখন এই খাবার হতে পারে মজাদার এক উপায় প্রোটিন যুক্ত খাবার হিসেবে।
রান্নার নির্দেশ
- 1
প্রথমে অল্প তেলে ডিম অল্প লবণ ও হলুদ মাখিয়ে হালকা ভেজে নিব।
- 2
তারপর একটি হাঁড়িতে তেল গরম করে গরম মশলা, কাঁচামরিচ এবং ধনেপাতা ছাড়া বাকি সব উপকরণ দিয়ে ভাল করে কষিয়ে নিব। এরপর তাতে আলু দিয়ে 10 মিনিট রান্না হতে দিব ।
- 3
আলু নরম হয়ে আসলে তাতে ভেজে রাখা ডিম দিয়ে 2 মিনিট নেড়ে চেড়ে তাতে ঝোল যতটুকু খাবেন সেই পরিমাণ গরম পানি দিয়ে 15 মিনিট এর জন্য ঢাকা দিয়ে রান্না হতে দিব । যখন আলু ভাল ভাবে সেদ্ধ হয়ে ঝোল ঘন হয়ে আসবে তখন গরম মশলা গুড়া, কাঁচামরিচ ফালি এবং ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিন । এবং গরম গরম পরিবেশন করুন।
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি