জলপাইয়ের ঝাল মিষ্টি আচার

Nasrin Ara Chowdhury @recipes_by_nasrin
জলপাইয়ের ঝাল মিষ্টি আচার
রান্নার নির্দেশ
- 1
প্রথমে জলপাই গুলোকে ভাল করে ধুয়ে সিদ্ধ করে নিতে হবে। সিদ্ধ করে নামানোর পর ঠাণ্ডা হলে সেগুলো কে হাত দিয়ে চটকে ভর্তা করে নিতে হবে। শুকনা মরিচ গুলো হালকা টেলে পাটায় বেটে নিতে হবে।
- 2
কড়াইতে সরিষার তেল দিয়ে একটু গরম করে নিতে হবে। তারপর তার মধ্যে একে একে দারচিনি তেজপাতা রসুন বাটা সরিষা বাটা শুকনা মরিচ গুড়া দিয়ে একটু কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে তার মধ্যে জলপাই দিয়ে লবণ এবং গুড় দিয়ে জ্বাল দিতে হবে।
- 3
গুড়ের পানি শুকিয়ে এলে স্বাদমতো ঝাল মিষ্টি দেখে নামিয়ে ফেলতে হবে। নামানোর পর পপাঁচফোড়ন গুঁড়া ছিটিয়ে দিতে হবে ।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/15716556



মন্তব্যগুলি (3)