কান্চি চটা পিঠা

কুমিল্লার একটি ঐতিয্যবাহী কান্চি যা দিয়ে পিঠা ,জাও ,চটা বানানো হয়,আমাদের এলাকায় চাপটি পিঠাকে চটা পিঠা বেলে থাকি দারুন মজার মুচমুচে এই চটা সাথে মরিচ বাটা দিয়ে।
কান্চি চটা পিঠা
কুমিল্লার একটি ঐতিয্যবাহী কান্চি যা দিয়ে পিঠা ,জাও ,চটা বানানো হয়,আমাদের এলাকায় চাপটি পিঠাকে চটা পিঠা বেলে থাকি দারুন মজার মুচমুচে এই চটা সাথে মরিচ বাটা দিয়ে।
রান্নার নির্দেশ
- 1
প্রতিদিন ভাত রাধার সময় এক বলক উঠা ভাতের চাল পানি সহ একটি মাটির পাতিলে তুলে রাখব,এরপর প্রায় 3-4 দিন জমিয়ে চালটা একটু টক টক ভাব আসলে সেটা শিলপাটায় চালটা বেটে নিব
- 2
চালের পানিটা দিয়ে ও উপরের সব উপকরন দিয়ে চালের গুরাটা মাখিয়ে পাতলা থেকে একটু ঘন ব্যাটার বানিয়ে নিব
পেয়াজ কাচামরিচ ছারাও শুধু লবণ দিয়ে মাখিয়ে এই চটা বানানো যায় - 3
তাওয়া হাই হিটে দিয়ে গরম করে নিব এক চামচ গোলা দিয়ে হাত বা চামচ দিয়ে ছরিয়ে দিব ঢেকে দিব
- 4
যতক্ষন না হয়ে আসবে ঢাকনা দিয়ে মিডিয়াম আচে রাখব হয়ে গেলে তাওয়া থেকে উঠে আসতেই তুলে নিব
- 5
গরম গরম লাল ভর্তার সাথে দারুন মজার চটা।
Keywords
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি