মুক্তাগাছার মণ্ডা

বাংলাদেশের ময়মনসিংহের বিখ্যাত মুক্তাগাছার মণ্ডার নাম শুনেনি এমন মানুষ খুঁজে পাওয়া বিরল। এই ঐতিহ্যবাহী মন্ডা শুধু মাত্র ছানা দিয়েই তৈরি করা হয়। এবং খেতে খুব সুস্বাদু ও লোভনীয়।
আজ বাড়িতেআমার ক্ষুদ্র প্রয়াসে বানালাম মুক্তাগাছার মণ্ডা।
আপনাদের কাছে কেমন লাগবে জানিনা, কিন্তু বাসার সবাই খেয়ে বললো এক কথায় চমৎকার।

রান্নার নির্দেশ
- 1
প্রথমে ২৫০ গ্ৰাম ছানা ভালো করে পানি ঝরিয়ে একটা বোলে নিয়ে নিবো এবং ছানা টা ভালো ভাবে হাত দিয়ে মেখে নিবো।
- 2
এবারে পানি ঝরিয়ে নেয়া ২৫০ গ্ৰাম ছানার সাথে ২৫০ গ্ৰাম চিনি মিশিয়ে নিবো।খেয়াল রাখবো ছানা ও চিনির পরিমাণ সমান হতে হবে।চিনি ও ছানা ভালো করে কিছুক্ষণ মেখে এর সাথে ৩ টেবিল চামচ তরল দুধ দিয়ে মেখে নিবো আরো কিছুক্ষণ।
- 3
এবারে একটি প্যানে ছানার মিশ্রণ টি দিয়ে অনবরত নেড়েচেড়ে নিবো।২ টা আস্ত এলাচ একটু ফাটিয়ে দিয়ে দিবো।চাইলে এলাচ গুঁড়া ও ব্যবহার করা যাবে। অনবরত নেড়েচেড়ে নিবো।এভাবে ১৫ মিনিট মিশ্রণ টি নেড়েচেড়ে নিবো।একপর্যায়ে এই মিশ্রণ থেকে চিনির পানি বেড় হয়ে মিশ্রণ টি লিকুইড হয়ে যাবে।এই লিকুইড মিশ্রণ টা অনবরত নেড়েচেড়ে স্টিকি করে নিবো।এসময় চুলার আঁচ লো মিডিয়াম থাকবে।আর মিশ্রণটি অনবরত নেড়েচেড়ে নিবো।একসময় যখন মিশ্রণটি প্যানের গা ছেড়ে আসবে নামিয়ে নিবো।
- 4
মোটামুটি গরম থাকা অবস্থায় মন্ডা গুলো তৈরি করে নিবো।নাহলে ঠাণ্ডা হয়ে গেলে মিশ্রণটি শক্ত হয়ে যাবে।
মিশ্রণ টি থেকে গোল গোল করে মন্ডা বানিয়ে একটি সমান জায়গা বা প্লেটে সুতি কাপড় বিছিয়ে তার উপর মন্ডা গুলো পিটিয়ে ফেলবো।এটার বৈশিষ্ট্য ই হলো এভাবে পিটিয়ে ফেলা। - 5
এভাবে প্রত্যেকটা মন্ডা বানিয়ে একটার সাথে আরেকটা জোড়া লাগিয়ে তৈরি করে নিবো অসাধারণ স্বাদের বাংলাদেশের ময়মনসিংহের বিখ্যাত মুক্তাগাছার মণ্ডা।
ধন্যবাদ।
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি (8)