মুর্গ মালাই কাবাব (Murg malai Kabab recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
প্রথমে হাড় ছাড়ানো মুরগির মাংস নিয়ে ছোট ছোট কাবাবের মতো চৌকো পিস করে নিয়ে একে একে টক দই, ফ্রেশ ক্রিম, মেয়োনিজ, আদা বাটা, কাঁচালঙ্কা-ধনেপাতা একসাথে বাটা দিয়ে, মোজারেলা চীজ গুঁড়ো,সাদা তেল এবং নুন স্বাদানুযায়ী দিয়ে খুব ভালো করে ম্যারিনেড করতে হবে ২ ঘন্টা মতো।
- 2
এবার ম্যারিনেড হওয়ার পর ওভেনে ৩৫০ ফারেনহাইট মোড এ দিয়ে চিকেন এর পিস গুলো কে শিকে গেঁথে ওপরে হালকা তেল এর ব্রাশ করে বেক করতে দিতে হবে।
- 3
যাদের ওভেন নেই তারা তাওয়াতেও হালকা তেল ব্রাশ করে শিকে গেঁথে ওপর থেকে একটি ঢাকনা দিয়ে তাওয়াতে ঢেকে করবেন। সুন্দর কাবাব তৈরি হবে।
- 4
ওভেনে এক ঘন্টা মতো বেক করতে সময় লাগে।
- 5
যখন হালকা বাদামি রং ধরবে, স্মোকি ফ্লেভার আসবে এবং একটু পোড়া পোড়া হয়ে আসবে, তখন আর একবার অয়েল ব্রাশ করে ওভেন অফ করে দিতে হবে।
- 6
ওভেন থেকে নামিয়ে ওপরে লেবুর রস আর চাট মশলা ছড়িয়ে পরিবেশন।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/15752887




মন্তব্যগুলি