ইজি ওয়ান প্যান ক্রিমি লেমন চিকেন 🍗🍋

সহজ, মজাদার আর অনেক টেস্টি একটা রেসিপি। এটা রান্না করার সময় আমি ছিলাম এত সুন্দর ঘ্রানের মধ্যে যে বলে বোঝাতে পারবো না! বাটার ঘি আর লেমন সবই এতই সুগন্ধের ! ট্রাই না করলে বোঝানো মুশকিল!

রান্নার নির্দেশ
- 1
প্রথমে চিকেন পিস পরিষ্কার করে মাঝখান দিয়ে কেটে থিন স্লাইস করে নেবো। আর ৪স্লাইস করে নেবো। এরপর মুরগি ফ্রাই তে দেওয়া মসলা গায়ে মাখিয়ে কিছুখন রেখে প্যানে ঘি গরম করে ফ্রাই করে নেবো। একদম আস্তে আঁচে যাতে সুন্দর ব্রাওন কালার আসে প্লাস সিদ্ধ হয়।
- 2
ভাজা হলে নামিয়ে নেবো।
- 3
এবার একি প্যানে ঘি আরও একটু দিয়ে রসুন কোয়া দিয়ে নাড়বো। ফ্লেবার আসলে ক্রিম, ধনেপাতা, পারস্লে ফ্লেক্স, লেবুর রস, লেমন জেস্ট, স্টক কিউব আর প্রয়োজন মত লবণ দিয়ে নেবো। স্টক কিউবে অনেক সময় অনেক লবণ থাকে তাই স্টক কিউব দিয়ে আগে দেখে নিন লবণ লাগবে কিনা।
- 4
মিডিয়াম আঁচে জ্বাল দিবো। এরপর চিকেন দিয়ে দেবো। একটু ঘন হলে নামিয়ে পরিবেশন করবো।
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি (3)