মেটে আলুর হালুয়া। Elephant foot potato halwa

খুব কম মানুষ ই আছে যারা এই আলু দেখেছে। আমিও প্রথম দেখলাম এইবার গ্রামে গিয়ে। এই আলু এক রকমের লতানো গাছ মাটির নীচ থেকে হয় আর অনেক বছর ধরে বড় হতে থাকে। তিন চার বছর হলে তার পর মাটি খুঁড়ে তোলা হয়। এটা অনেক বড় হয় আর দেখতে অনেক সময় হাতির পায়ের মত হয় তাই এটাকে Elephant foot বলে। তরকারি রান্না করে আর সিদ্ধ করে গুড় দিয়ে খায় গ্রামের লোকেরা। এইটার texture দেখে আমি ভাবলাম এটা দিয়ে তো হালুয়াও করা যেতে পারে। তাই বানিয়ে ফেললাম। মন্দ হয় নি খেতে!

রান্নার নির্দেশ
- 1
মেটে আলু টুকরো করে মাঝারী দুই পিস নিয়ে সেগুলোকে ছোট টুকরো করে সিদ্ধ করে ব্লেন্ড করে নিন বা বেটে নিন। রান্নার পাত্রে ব্লেন্ড করা আলু, সব রকমের দুধ, চিনি, তেল সবটুকু ও ঘি ২/৩ ভাগ ও দারচিনি এলাচি দিয়ে অল্প আাঁচে চুলায় বসিয়ে নাড়তে থাকুন।
- 2
নাড়তে নাড়তে যখন ঘন হয়ে আসবে তখন বাকী ঘি ও পেস্তা বাদাম ও কিশমিশ দিন। চিনি চেখে দরকার হলে চিনি দিন। সামান্য লাল রং দিন যাতে এটা গোলাপী রং হয়।
- 3
- 4
আরো দশ মিনিট নাড়ার পরে যখন পাত্রের তলা ছেড়ে আসবে তখন ড্রাই ফ্রুটস থাকলে দিয়ে ভালো করে নেড়ে নামিয়ে নিন। পরিবেশন করুন পরটা বা রুটির সাথে।
- 5
Keywords
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি