তন্দুরি চিকেন

তন্দুরি চিকেন
রান্নার নির্দেশ
- 1
প্রথমে চিকেন গুলোকে ভাল করে ধুয়ে পানি ঝরিয়ে দুইপাশে ভালোভাবে চিরে নিতে হবে। এরপর একটি বাটিতে টকদই এর সাথে সব মশলা গুলো নিয়ে সরিষার তেল নিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। এই টকদই মিশ্রণটি চিকেনের সাথে ভালোভাবে মেখে নিয়ে কমপক্ষে ২ ঘন্টা মেরিনেট করে রাখতে হবে।
- 2
ম্যারিনেট হয়ে গেলে একটি কড়াইতে সয়াবিন তেল ও বাটার দিয়ে হাই হিটে চিকেন গুলো এপিট ওপিট ১ মিনিট করে ভেজে নিতে হবে। এরপর জাল মিডিয়াম টু লো তে এনে ঢাকা দিয়ে ৮-১০ মিনিট ভেজে নিতে হবে। অপর পাশে এভাবেই ভেজে নিতে হবে। এর মাঝে সাইডে থাকা তেল নিয়ে চিকেনের গায়ে ব্রাশ করে দিতে হবে।
- 3
অন্যদিকে একটি চুলায় কয়লা ভালো করে গরম করে নিতে হবে। চিকেন গুলো দুই পাশে যখন ১০ মিনিট করে ভাজা হয়ে যাবে তারপর চুলা বন্ধ করে পাশে একটি ছোট বাটিতে গরম করা কয়লা টি দিয়ে তাতে সামান্য তেল দিয়ে চিকেন ঢেকে দিতে হবে। এভাবে করে ৫ মিনিট রাখতে হবে কয়লার স্মেল চিকেন এর মধ্যে ঢোকার জন্য। ৫ মিনিট হয়ে এলে নামিয়ে পরিবেশন করুন মজাদার তন্দুরি চিকেন।
Keywords
Similar Recipes
More Recipes



মন্তব্যগুলি