সাবু দানার পাপড়

Khaleda Akther @cook_19996201
খুব সামান্য উপকরণে মুখরোচক এই পাপড় বিকেলের চায়ের সাথে দারুন লাগে।
সাবু দানার পাপড়
খুব সামান্য উপকরণে মুখরোচক এই পাপড় বিকেলের চায়ের সাথে দারুন লাগে।
রান্নার নির্দেশ
- 1
সাবু দানা ভালো করে ধুয়ে নিয়ে ১ ঘন্টা ভিজিয়ে রাখবো।
তারপর সাবু দানার তিন ভাগের এক ভাগ পানিও ১/২ চা চামচ লবন দিয়ে সিদ্ধ করে নিব, যাতে পানিটা শুকিয়ে যায়। - 2
একটা থালায় তেল ব্রাশ করে নিব আগে থেকেই, তারপর একটি পেনে সামান্য পানি দিয়ে তার উপর একটি ইস্টিমার বসিয়ে দিব, তারপর কাঠাল পাতায় তেল মেখে একটু করে সাবুদানা নিয়ে পাতার মধ্যে বিছিয়ে দিব। তারপর ইস্টি মারে বসিয়ে ঢাকনা দিয়ে দিব ৫ মিনিটের জন্য। ছোট ছোট বয়ামের মুখের ঢাকনায় তেল মেখে ও বানানো যায়।
- 3
৫ মিনিট পর তেল মাখা থালায় উঠিয়ে রাখবো,১ দিন রোদে শুকিয়ে,পরের দিন পাপড় গুলো ভজে নিব।
- 4
তারপর উপরে চিনি ছিটিয়ে পরিবেশেন করবো।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/15796784









মন্তব্যগুলি