এগলেস স্ট্রবেরি বেনানা সেমোলিনা কেক (Eggless Strawberry Banana Semolina Cake Recipe in Bengali)

#GB4
ক্রিস্টমাস মানেই কেক। এই কেকটা বানিয়ে পালন করলাম ক্রিস্টমাস।
এগলেস স্ট্রবেরি বেনানা সেমোলিনা কেক (Eggless Strawberry Banana Semolina Cake Recipe in Bengali)
#GB4
ক্রিস্টমাস মানেই কেক। এই কেকটা বানিয়ে পালন করলাম ক্রিস্টমাস।
রান্নার নির্দেশ
- 1
কলা ও স্ট্রবেরি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে হবে।
- 2
একটি মিক্সিং বোলে সুজি, ১/২ কাপ দুধ, বেকিং সোডা, বেকিং পাউডার এবং নুন মিক্স করে নিতে হবে। তারপর ৩০ মিনিট ঢাকনা দিয়ে রাখতে হবে।
- 3
আরেকটি পাত্রে মাখন, চিনি, ১/৪ কাপ দুধ মিশিয়ে নিতে হবে।
- 4
৩০ মিনিট পর সুজির মিশ্রণে ব্লেন্ডেড ফল মিশিয়ে নিতে হবে।
- 5
এবার এই মিশ্রণ মাখন, দুধ, চিনির মিশ্রণের সঙ্গে মিক্স করে নিতে হবে। কিন্তু লক্ষ্য রাখতে হবে ওভারমিক্স যেন না হয়ে যায়।
- 6
এবার বেকিং প্যানে মাখন গ্রিজ করে মিশ্রণটি ঢেলে প্রি হিটেড ওভেনে বেক করতে হবে ৩৫-৪০ মিনিট। নির্দিষ্ট সময় পর কেক তৈরী কিনা টুথপিক ঢুকিয়ে চেক করে নিতে হবে। টুথপিক যদি মসৃণ ভাবে বেরিয়ে আসে তাহলে বুঝতে হবে কেক তৈরী।
- 7
এবার ওভেন থেকে বার করে ঠান্ডা করে পরিবেশন করুন এগলেস স্ট্রবেরি, বেনানা, সেমোলিনা কেক।
Similar Recipes
More Recipes




মন্তব্যগুলি (4)